Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত বিদেশী পড়ুয়াকে হোস্টেল খালির নির্দেশ মোদির রাজ্যের বিশ্ববিদ্যালয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মোদি রাজ্যে গিয়ে বিপাকে পড়ল বিদেশী পড়ুয়ারা। নামাজ পড়ার জন্য আফগানিস্তান ও উজবেকিস্তানের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর  সাত বিদেশী পড়ুয়াকে হোস্টেল খালি করার নির্দেশ দিল গুজরাট বিশ্ববিদ্যালয়। সেইসকল পড়ুয়াদের মধ্যে রয়েছে ছয়জন আফগানিস্তানের এবং একজন পূর্ব আফ্রিকার ।

গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীরজা গুপ্তা বলেন, ‘আফগানিস্তানের ছয় ও পূর্ব আফ্রিকার এক পড়ুয়াকে হস্টেলের ঘর খালি করতে বলা হয়েছে। কারণ, তারা পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও কিছু প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটানোর জন্য এই হোস্টেলে ছিল।‘ উপাচার্য আর জানিয়েছেন, “আমরা প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেছি। যাতে তারা নিরাপদে দেশে চলে যেতে পারে। আমরা কোনও প্রাক্তন ছাত্রকে আমাদের হোস্টেলে রাখতে চাই না। আমরা সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটগুলিকে অবহিত করেছি।‘ জানা গিয়েছে, বর্তমানে গুজরাট বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রায় ৩০০ জনেরও বেশি বিদেশী শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ১৭ মার্চ একসঙ্গে নামাজ পড়ছিল আফগানিস্তান ও উজবেকিস্তানের শিক্ষার্থীরা। আর সেইসময়  তাদের ওপর হামলা চালাল  উন্মত্ত জনতা। তাতেই গুরুত্বর আহত হন ৫ জন বিদেশী পড়ুয়া।  এই আবহে ফের বিদেশী পড়ুয়াদের বিপাকে ফেলল গুজরাটের প্রশাসন। লাগাতার এমন ঘটনায় প্রশ্ন উঠছে , তাহলে মোদি রাজ্যে কি সুরক্ষিত নয় বিদেশী পড়ুয়ারা।  

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00