Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পারিশ্রমিকে কী সন্তুষ্ট নন, কেন কনসার্টের পরেই ভারত ছাড়লেন রিহানা?

ভারতে আমার সবচেয়ে ভালো সময় কেটেছে। আমার কাছে মাত্র দুই দিন ছিল। আসলে আমার ভারত ছেড়ে চলে যাওয়ার একমাত্র কারণ হল আমার বাচ্চারা। তাই আমাকে ফিরে আসতে হল।"

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের জামনগরে আম্বানি পুত্রের প্রাক-বিয়ের অনুষ্ঠান এখন টক অফ দ্য কান্ট্রি। বলিউড তারকা থেকে ইন্টার ন্যাশনাল তারকা সবাই ১ মার্চ থেকে জামনগরে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে ভিড় জমিয়েছেন। তবে বলিউডের থেকেও বেশি নজর কেড়েছেন আন্তর্জাতিক তারকারা। মার্ক জুকারবার্গ থেকে বিল গেটস, পপ তারকা রিহানা, আল হাবি বি-সহ একাধিক তারকা আম্বানিদের অনুষ্ঠান আলোকিত করেছেন। ১ মার্চ ছিল বিশ্বখ্যাত পপ তারকা রিহানার কনসার্ট। সেদিন সেটাই ছিল পাখির চোখ। কারণ রিহানা ভারতে আসার আগেই তাঁর টিম চলে এসেছিল ভারতে এবং তাঁর জিনিসপত্র। কয়েক ফুটের লম্বা সব মিউজিক লাগেজ দেখে গোটা সোশ্যালমিডিয়া ব্যস্ত হয়ে পড়ে সেগুলো গুনতে।

এরপর তাঁর পারিশ্রমিকও ভাইরাল হয়েছিল। কেউ বলেন আম্বানিরা ৭২ কোটি দিয়ে রিহানা কে এনেছেন আবার কেউ হলেন ৫২ কোটি পারিশ্রমিক নিয়েছেন রিহানা। এদিকে সেদিন রিহানার পারফরম্যান্সের একাধিক ঝলক এখনও ভাইরাল। ভারতে রিহানার প্রথম পারফরম্যান্স ছিল পাওয়ার-প্যাকড এবং অবিস্মরণীয়।বিশেষ করে এত বড় তারকা হয়েও পাপারাজ্জিদের সঙ্গে রিহানার চমৎকার ব্যবহার মন জিতে নেয় সবার। যাই হোক, এখন প্রশ্ন হল এত লাগেজ নিয়ে মাত্র ১ দিনের জন্যে এসেছিলেন রিহানা? তবে কী, আম্বানি তাঁর একদিনের খবরই তাঁকে প্রদান করেছিলেন? আসলে তা নয়! সম্প্রতি, পপ গায়ক মেলিসা ফোর্ডের ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন রিহানা। লাইভ সেশনের সময়, রিহানা ভারতের প্রতি তার ভালবাসা এবং জামনগরে পারফরম্যান্সের পরপরই তিনি কেন ভারত ছেড়েছিলেন সে সম্পর্কে কথা বলেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by @badgalriri (@rihannafety)

মেলিসা ফোর্ড একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে রিহানা মুখ ঢেকে ভারতের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে বলেন, “ভারতে আমার সবচেয়ে ভালো সময় কেটেছে। আমার কাছে মাত্র দুই দিন ছিল। আসলে আমার ভারত ছেড়ে চলে যাওয়ার একমাত্র কারণ হল আমার বাচ্চারা। তাই আমাকে ফিরে আসতে হল।” গ্লোবাল পপস্টার রিহানা অনন্ত আম্বানির প্রাক-বিবাহ ইভেন্টে একটি ফ্লুরোসেন্ট সবুজ বডিকন একটি ঝিলমিল গাউন পরেছিলেন। মঞ্চে পারফর্ম করার সময়, রিহানাও আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, ”আম্বানি পরিবারকে ধন্যবাদ, আমি আজ রাতে এখানে… অনন্ত এবং রাধিকার বিবাহের সম্মানে… আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ।” গতবছরেই নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রিহানা। আর ২০২২ সালে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00