Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির হায়দরাবাদ হাউজে মাস্কহীন মোদি-পুতিন

নাগরিক সমাজের একাংশ এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওমিক্রন আতঙ্কে ভারত-সহ বিশ্ব যখন তটস্থ, সেই সময় দিল্লির হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা গেল মাস্কহীন অবস্থায়। দুই শীর্ষকর্তাকে এই ভূমিকায় দেখে নাগরিক সমাজের একাংশ এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রশ্ন তোলার সঙ্গত কারণও রয়েছে।

তাদের মতে, বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে বারে বারে মাস্ক ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে দূরত্ববিধির ওপর। খোদ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে, মোবাইলে ফোন করলে শুনতে পাওয়া যাচ্ছে দো গজকি দূরি মেনে চলার পরামর্শ, এত কিছুর পরেও সেই সরকারের প্রধান কী করে মাস্ক ছাড়াই হাজির হলেন। কেনই বা মেনে চললেন না তাঁর স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সেই পরামর্শ মেনে চলুন দূরত্ববিধি।

বিভিন্ন সংবাদমাধ্যমে হায়দরাবাদ হাউজে সোমবার পুতিনকে মোদির স্বাগত জানানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ডান হাত পুতিনের ডানহাতে বন্দি। অন্য হাত অর্থাৎ বামহাত সেই ডানহাতের কব্জির ওপরে।

রুশ প্রেসিডেন্ট পুতিন সোমবার ছটা নাগাদ দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সোজা চলে যান হায়দরাবাদ হাউজে। রুশ প্রেসিডেন্টের বিমানবন্দরে অবতরণের খানিক আগে অবশ্য প্রধানমন্ত্রী মোদি হায়দরাবাদ হাউজে পৌঁছন।পুতিন পৌঁছলে তিনি তাঁকে স্বাগত জানান। পরে দুই শীর্ষনেতা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে মোদি-পুতিনের বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00