Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্ক ‘বিক্রির’ প্রতিবাদে দুদিনের ধর্মঘট, কবে জানুন

১৬ এবং ১৭ ডিসেম্বর ধর্মঘট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতায় এবার পথে নামতে চলছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর তারা দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্কিং নীতির প্রতিবাদেই আগামী দুদিন, অর্থাৎ ১৬ এবং ১৭ ডিসেম্বরে দু দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দুদিনের ধর্মঘটে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীদিনে আরও বড়ো ধরনের আন্দোলনকর্মীসূচি নেওয়া হবে।

উল্লেখ করা যেতে পারে, ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব রাখেন। সরকার ইতোমধ্যে আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি করে দিয়েছে। গত চার বছরে ১৪টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সংযুক্তিকরণ করেছে মোদি সরকার।

১৬ এবং ১৭ নভেম্বরের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হচ্ছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাঙ্ক এম্প্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এম্প্লয়িজ কনফেডারেশন অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাঙ্ক এম্প্লয়িজ ফেডারেশন, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস, ন্যাশনাল অরগানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স অ্যান্ড ন্যাশাল অর্গানাইজেশন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00