Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা আক্রান্ত জিম্বাবোয়ে ফেরত বাংলাদেশের দুই মহিলা ক্রিকেটার

যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই হল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই হল। ফের ক্রীড়াজগতে থাবা বসাল করোনা। মারণ ভাইরাসটিতে আক্রান্ত হলেন জিম্বাবোয়ে ফেরত বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটার। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্ব খেলার জন্য তারা আফ্রিকার এই দেশটিতে গিয়েছিলেন।

করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’-এর দাপট বাড়তে বিশ্বচ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলাগুলি বাতিল করতে বাধ্য হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিউজিল্যান্ডের মাটিতে হতে চলা মহিলাদের একদিনের বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

তবে বাছাই পর্বের খেলাগুলি বাতিল হওয়ার পর তিনদিন জিম্বাবোয়েতে ভ্রমণ করে গত পয়লা ডিসেম্বর বাংলাদেশে ফেরে টাইগ্রেসরা। এরপর বাধ্যতামূলকভাবে তাদের সকলকে যেতে হয় কোয়ারেন্টাইনে। সেখানেই দু’জন ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁদের নাম প্রকাশ্যে আনেনি বিসিবি।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00