Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তোলো AFSPA: মোদি সরকারকে সুশীল সমাজ

এই আইন বাহিনীকে গুলি করার অধিকারও দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  নাগাল্যান্ডের ঘটনায়  ’অতীব ব্যথিত, মর্মাহত’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় ওই ঘটনায় দুঃখপ্রকাশও করেছেন। দুঃখপ্রকাশ করতে গিয়ে মোদির বিশ্বস্ত সেনাপতি যা বলেছেন, তার সারমর্ম দাঁড়ায় সব দোষ নন্দঘোষ নাগাল্যান্ডবাসী। নিরাপত্তাবাহিনী ভুল করে গুলি চালিয়েছে ঠিকই। কিন্তু নাগাবাসীর উচিত হয়নি বাহিনীর ওপর চড়াও হওয়া। বাহিনী আত্মরক্ষা করতেই নির্বিবাদে গুলি চালিয়েছে।

যে প্রশ্নটা নাগরিক সমাজে ঘোরাঘুরি করছে, তা হল এত কিছুর পরেও কী মোদি সরকার নাগাল্যান্ড থেকে আর্মড ফোর্স সেপ্শ্যাল পাওয়ার অ্যাক্ট  বা ‘আফসপা’ তুলে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রীর মতিগতি এবং বিবৃতি থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো। যার মানে, এত কিছুর পরেও নাগাল্যান্ড থেকে বিশেষ সেনা আইন প্রত্যাহারের পথে হাঁটবে না মোদি সরকার।

এই বিশেষ আইন যে কত ভয়ঙ্কর, সেটা একবার দেখা যাক।

এই আইনে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে বাহিনী কঠোর পদক্ষেপ করতে পারে। সেই পদক্ষেপ বাহিনীকে গুলি করার অধিকারও দিয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে গ্রেফতারের অবাধ স্বাধীনতা। এই আইনের দৌলতে সেনাবাহিনী বিনা ওয়ারেন্টেই যে কাউকে গ্রেফতার করতে পারে। সেনাবাহিনীর হাতে বিশেষ আইন তুলে দেওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। নাগাল্যান্ডের ঘটনা সেই বিতর্কের আগুনকে আরও একবার উসকে দিল।

প্রসঙ্গ শর্মিলা চানুকে এই দানবীয় আইনেই গ্রেফতার করা হয়েছিল। ২০১১ সালে বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকরের নেতৃত্বে মাঠে নেমেছিল মানবাধিকার কর্মী-সহ সুশীল সমাজ। শ্রীনগর থেকে ইমফল গিয়েছিলেন তারা। শতাধিক কণ্ঠ দাবি তুলেছি দানবীয় আইন প্রত্যাহারের। নাগাল্যান্ডের ঘটনা সেই দাবিকে আরও একবার তুলে দিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00