Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আইয়ুব খানের নাতিকে বাছলেন ইমরান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সরকার গড়ার মতো ম্যাজিক ফিগার পায়নি কোনও রাজনৈতিক দলই। যদিও সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা। কিন্তু পাকিস্তান তেহরিকে ইনসাফ যাতে সরকার গঠন করতে না পারে তা নিশ্চিত করতে সেনার মধ্যস্থতায় জোট বেঁধেছে নওয়াজ শরিফের পিএমএল (এন) ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। যদিও তাতে হাল ছাড়তে নারাজ ইমরান খান। প্রধানমন্ত্রী পদে পিএমএল (এন) ও পিপিপি’র প্রার্থী শাহবাজ শরিফকে রুখতে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট তথা সামরিক শাসক আইয়ুব খানের নাতি ওমর আইয়ুবকে আসরে নামিয়েছেন। বৃহস্পতিবার পিটিআই নেতা আসাদ কায়সার জানিয়েছেন, ‘ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার নির্দেশ দিয়েছেন ইমরান খান।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে সেনাপ্রধান আসিম মুনিরকে চাপে ফেলে দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

পিটিআইয়ের অন্যতম মহাসচিব ওমর আইয়ুবের বাবা গোহর আইয়ুব খান ছিলেন পাকিস্তান মুসলিম লীগের অন্যতম সিনিয়র নেতা। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। ১৯৯৭ সালে নওয়াজ শরিফের সরকারে বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। বাবার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন ওমর। ২০০২ সালে পাকিস্তান মুসলিম লীগ-কায়িদের (পিএমএল-কিউ) হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হন। প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জমানায় ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত অর্থ-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১২ সালে নওয়াজ শরিফের দলের হয়ে ফের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের জুনে সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদ হারান। তিন বছর পরে ২০১৮ সালে ইমরান খানের হাত ধরে পিটিআই’তে যোগ দেন ওমর। ইমরানের সরকারে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। প্রথমে বিদ্যুৎমন্ত্রী, এরপর পেট্রোলিয়াম মন্ত্রী এবং সবশেষ অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আইয়ুব খানের নাতি।

সাইফার মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান

কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00