Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশলাই কাঠি দিয়ে আইফেল টাওয়ার, তাক লাগালেন যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ৭ লাখ ৬ হাজার ৯০০টি দেশলাই কাঠি দিয়ে আইফেল টাওয়ার বানালেন ফরাসি এক ব্যক্তি। এই আইফেল টাওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করেছে। জানা গিয়েছে, ওই ফরাসি ব্যক্তি হলেন রিচার্ড প্লড। তিনি জানিয়েছেন , এটি তৈরি করতে প্রায় ৮ বছর লেগেছে। আইফেল টাওয়ারটির উচ্চতা ২৩.৬ ফুট । এটি তৈরি করতে তিনি  ৭ লাখ ৬ হাজার ৯০০টি দেশলাই কাঠি এবং ৫০ পাউন্ডের বেশি আঠা ব্যবহার করেছেন।

ফরাসি ব্যক্তির আগে দেশলাই দিয়ে আইফেল টাওয়ার বানিয়ে রেকর্ড তৈরি করেছিলেন লেবাননের তৌফিক দাহেরে। তিনি ৬০ লাখ দেশলাই কাঠি দিয়ে ২০০৯ সালে ২১.৪ ফুট লম্বা আইফেল টাওয়ার তৈরি  করেছিলেন।

অন্যদিকে গত সপ্তাহে, প্লড তার দেশলাই কাঠির কাঠামোর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন। তবে সেটি গ্রহণ হয়নি বলে জানান তিনি। আর তাতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন রিচার্ড প্লড। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন,’ সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমি যে পরিশ্রম করেছি, যে সময় ব্যয় করেছি তার জন্য আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করি। তবে তার আবেদন গ্রহণ না করায় তিনি হতাশাগ্রস্ত।‘ তবে কেন তার দেশলাই দিয়ে বানান আইফেল টাওয়ার  গিনেস ওয়ার্ল্ডে স্থান কেন পেলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00