Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহার থেকে রাজু ঝা হত্যাকাণ্ডে অভিযুক্তকে আনা হল বর্ধমানে  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কের ধারে খুন হয়ে যান আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া রাজু ঝা। এবার তাঁর খুনের ঘটনায় বিহারের কুখ্যাত দুষ্কৃতি রাজন কুমারকে হেফাজতে নিল পুলিশ।

 বর্তমানে রাজন কুমারকে  বিহারের হাজিপুর জেল থেকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারী অফিসাররা জানান,  আগ্নেয়াস্ত্র দিয়ে রাজুকে আগ্নেয়াস্ত্র দিয়ে  খুন করেছে রাজন। মনে করা হচ্ছে, রাজনকে জিজ্ঞাসাবাদ করলেই উঠে আসবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা যুক্ত। বর্তমানে রাজু ঝাঁ হত্যাকাণ্ড নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য,  নদিয়ার রানাঘাটে  একটি সোনার দোকান চুরির ঘটনায় উঠে আসে রাজন কুমারের নাম। তারপরেই রাজু ঝাঁ হত্যার সঙ্গে তাঁর যোগ ছিল বলে জানতে পারে তদন্তকারী সংস্থা।

রাজু ঝাঁ খুনের ঘটনায় তদন্ত করছে Speciel Investigation Team বা SIT। তাঁরা সেই তদন্ত কাজে নেমে পড়েছেন । উল্লেখ্য গত ১ লা এপ্রিল শনিবার রাত ৮ টা নাগাদ শক্তিগরে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচা দোকানের সামনে হত্যা করা হয় রাজু ঝাকে। এখন এই ঘটনার অভিযুক্তদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই খুনের ঘটনার পরেই পলাতক হয়ে যায় অভিযুক্তরা।   ইতিমধ্যেই তাদের নামে চার্জশিট পেশ হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00