Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেউ বাঁচার জন্য আমার নাম লিখেছে , বিস্ফোরক মন্তব্য শঙ্কর আঢ্যর

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: এবার আর সকালে নয়। বুধবার বিকেলে শঙ্কর আঢ্যকে মেডিকেল চেকআপ করাতে নিয়ে যাওয়া হল হাসপাতালে।ইডি(ED) দফতর থেকে বেরোনোর সময় তিনি বলেন, তদন্তের জন্য যাদের যাদের ডাকার প্রয়োজন তাদের ডাকবে ইডি। নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে তিনি বলেন, ‘কোন অন্যায় করেননি। তার কোন ফ্লাওয়ার মিল নেই। তার কোন ডিস্ট্রিবিউটারশিপও নেই।’ শঙ্কর আঢ্যকে(Sankar Addhya) স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই নিয়ে আসা হয় ইডি দফতরে। ।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে তাঁর নাম থাকার প্রসঙ্গে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসা করা হয়। জবাবে শঙ্কর ওরফে ডাকু বলেন, ‘চিঠিতে লিখে কিছু হয় কি? আর আমি কি কোনও ডিস্ট্রিবিউটর?’ আপনার নাম কেন লিখল চিঠিতে ? জবাবে নির্লিপ্ত কণ্ঠে তিনি বলেন, ‘ভগবান জানে। কেউ বাঁচার জন্য হয়তো করতে পারে।’ শেখ শাহজাহানকে চেনেন কিনা জানতে চাওয়া হলে সেই প্রশ্নের উত্তর না দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ইডি দফতরের ভিতরে প্রবেশ করেন বনগাঁ পুরসভার প্রাক্তন পুর প্রধান। 

অন্যদিকে, প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের শাস্তির দাবিতে বুধবার বনগাঁয় মিছিল বের করেছিল সিপিআইএম। বাটার মোড় থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে শেষ হয়। যদিও মিছিলে পা মিলিয়েছিলেন গুপিকয়েক লাল ঝান্ডাধারী। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00