Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডির অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে সিজিওতে ডিএসপি

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বসিরহাট জেলা পুলিশ এর ডি এস পি সানন্দা গোস্বামী বুধবার সকালে ইডি দফতরে আসেন। তার সঙ্গে ছিল তদন্তকারি অফিসার।পুলিশ সূত্রে খবর ,ইডি যে অভিযোগ করেছিল সেই অভিযোগের বিষয়ে বয়ান রেকর্ড করতে এসেছিলেন তিনি। পুলিশ অফিসারদের সঙ্গে ক্যামেরাও ছিল। ডিএসপি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশের মূল উদ্দেশ্য ছিল যে ইডি অফিসার অভিযোগ করেছেন সন্দেশখালি(Sandeshkhali) ঘটনায় তার বয়ান রেকর্ড করা। পুলিশ পরপর তিনবার তাকে নোটিশ দিয়েছে। বুধবার ডিএসপি নিজে এসেছিলেন ওই ইডির অভিযোগকারী অফিসারের বয়ান রেকর্ড করতে। কিন্তু অভিযোগকারী অন্য কাজে ব্যস্ত থাকায় সেই প্রক্রিয়া সম্ভব হয়নি।

বেশ কিছুক্ষণ ইডি(ED) দফতরে অপেক্ষা করার পর ইডি অফিস থেকে বেরিয়ে যান ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী। বেরোনোর সময় তিনি জানান, বয়ান রেকর্ড করার জন্যই তিনি এসেছিলেন কিন্তু, তা করা সম্ভব হয়নি। তার দাবি এই মামলার ডেপুটি ডিরেক্টর অভিযোগকারী। অফিসে থাকলেও অন্য কাজে ব্যস্ত রয়েছেন বলে দাবি করেছেন এবং সেই কারণেই তিনি বয়ান রেকর্ড করাতে পারেননি। ডিএসসি বসিরহাট আরো দাবি করেন, অভিযোগকারী ইডি আধিকারিককে তিনবার নোটিশ করা হয়েছিল তার বয়ান রেকর্ড করার জন্য। তবে এদিনও তা করা সম্ভব হয়নি।

সাংবাদিকরা পলাতক শেখ শাহজাহানের সম্পর্কে ডিএসপির(DSP) কাছে জানতে চাইলে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।এদিকে বনগাঁতে শংকর আঢ্যর বাড়ি থেকে বেরোনোর সময় ইডি আধিকারিকদের গাড়ির উপরে হামলার ঘটনায় তদন্তের প্রয়োজনে ইডি দফতরে, ডিএসপি হেডকোয়ার্টার বনগাঁ দীপেন্দ্র তামাং আসেন ।ওই দিন অভিযানে যারা গিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করার জন্য।সূত্রের খবর, বয়ান ভিডিও গ্রাফ করার পর সঙ্গে নিয়ে আসা হয় ভিডিও ফটোগ্রাফার। এখন দেখার বিষয় যে সন্দেশখালির মত বনগাঁতে ও ঘটে যাওয়া ঘটনায় বয়ান রেকর্ড করতে এসে পুলিশকে খালি হাতে ফিরতে হয় কিনা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00