Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে ফেরদৌস, ১৭ টি কেন্দ্রে ভোট পেলেন না মাহি

মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্র থেকে একটিও ভোট পাননি তিনি। এদিকে ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন মাহি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রবিবার সকাল থেকে একেবারে নির্বিঘ্নে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মিটল। এবার ভোটপর্বের প্রার্থী হয়েছিলেন একাধিক ঢালিউড তারকা। তাই জনগণের মধ্যে একটু বাড়তি উন্মাদনা ছিলই। ভোটপর্ব শেষ হয়েছে বিকেল ৪ টায়। প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌসকেই ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা কিনা অভিনেতার বিশাল বড় প্রাপ্তি। এদিন সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও পরিবারের সঙ্গে ভোট দিয়েছেন। শাকিব খান, জয়া আহসান, বিদ্যা সিনহা মিম থেকে শুরু করে একাধিক ছোটপর্দার তারকা ভোট দিয়েছেন, এবং ভক্তদেরও ভোট দিতে অনুরোধ করেছিলেন। এদিকে মনোনয়নপত্র বারবার বাতিল হলেও শেষমেশ মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়ে জোরকদমে ভোটের প্রচার সেরেছিলেন নায়িকা মাহি। কিন্তু নিজে ভোট দেননি। এদিকে সকাল সকাল বিতর্কিত ইউটিউবার হিরো আলমও ডাব হাতে নিয়ে ভোট কেন্দ্রে চলে গিয়েছিলেন। কিন্তু কোথাও কোনও ঝামেলার ঘটনা ঘটেনি।

এবারের রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি। কিন্তু ভাগ্যের চাকা তাঁর ঘুরল না। মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্র থেকে একটিও ভোট পাননি তিনি। এদিকে ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন মাহি। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে অভিনেত্রী জানিয়েও ছিলেন যে, উৎসবমুখর পরিবেশ ছিল। এবং মেয়েদের উপস্থিতিই বেশি ছিল। যদিও অভিনেত্রী নির্বাচনে জয়ের বিষয়ে এর আগেই একটি বাংলাদেশী সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, নির্বাচনের ফলাফল যাই হোক কেন তিনি মেনে নেবেন। নির্বাচনে পাশ করলেও তিনি সবার সঙ্গে থাকবেন। হেরে গেলেও সবার সঙ্গে থাকবেন।

এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নির্বাচন বর্জন করেছেন। মাত্র কিছুক্ষন আগেই এ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুযায়ী হিরো আলম বলেছেন, এবারের নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনকে বর্জন করবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00