Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন বছরের সকালেই ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: নতুন বছরের শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড। সোমবার সকালে জামশেদপুরের বিষ্টুপুর থানার সার্কিট হাউস স্কোয়ারের কাছে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ছয় জন। গুরুতর জখম হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামশেদপুরের সিনিয়র পুলিশ সুপার কৌশল কিশোর জানিয়েছেন, এদিন ভোর পাঁচটা নাগাদ আট যাত্রীকে নিয়ে একটি প্রাইভেট গাড়ি বিষ্টুপুর থানার অন্তর্গত সার্কিট হাউস স্কোয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। তার পরে একটি খুঁটিতে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। গাড়ির ভিতর থেকে পাঁচজনের নিথর দেহ উদ্ধার করা হয়। তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বাকি দুজনের চিকি‍ৎসা চলছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

জামশেদপুরের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, পাঁচ আসনের গাড়ি থাকলেও তাতে গাদাগাদি করে আট জন চেপেছিলেন। কোথা থেকে আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা জানা যায়নি। সম্ভবত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

গয়ায় যাওয়ার পথে ঝাড়খণ্ডে বাস দুর্ঘটনায় নিহত মেদিনীপুরের তিন বাসিন্দা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00