Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একদিনের ক্রিকেটকেও ‘আলবিদা’ জানালেন ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ জানুয়ারি সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ওই বিদায়ী টেস্টের আগে আচমকাই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি। নতুন বছরের দিনেই অজি ওপেনার জানিয়েছেন, ‘দেশের হয়ে টেস্ট ও একদিনের ক্রিকেট খেলবেন না। শুধু টি টোয়েন্টি খেলবেন।’ ওয়ার্নারের এমন আকস্মিক ঘোষণায় বিস্মিত ক্রিকেট দুনিয়া।

২০০৯ সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে একদিনের ক্রিকেটে প্রথম অভিষেক ঘটেছিল ওয়ার্নারের।গত ১৪ বছর ধরে দেশের হয়ে ১৬১টি ওয়ানডে ম্যাচে অজি ওপেনার করেছেন ৬ হাজার ৯৩২ রান। তার মধ্যে ২২টি শতরান রয়েছে। গড় ৪৫.৩০। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয় ব্যাটারদের মধ্যে শতরানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে থাকা রিকি পন্টিংয়ের শতরানের সংখ্যা।

টেস্টের পরে একদিনের ক্রিকেট থেকেও যে তিনি সরে দাঁড়াতে পারেন তার আভাস কয়েকদিন আগেই দিয়েছিলেন ওয়ার্নার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনে অবসর ঘোষণার মুহুর্তে স্ত্রী ও তিন কন্যাকেও সিডনি ক্রিকেট ময়দানে নিয়ে এসেছিলেন অজি ওপেনার। বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বিশ্বকাপ চলার সময়েই বলেছিলাম, একদিনের ক্রিকেট থেকে সঠিক সময়েই অবসরের ঘোষণা করব। আজ ঘোষণা করছি, আমি আর একদিনের ক্রিকেটে খেলব না। ভারতের মাটিতে বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসাবে থাকতে পারা আমার কাছে অবশ্যই বড় সম্মানের। এখন থেকে শুধু টি টোয়েন্টিতেই বেশি করে মনোনিবেশ করব।’ নতুনদের উঠে আসার সুযোগ করে দিতেই যে এমন সিদ্ধান্ত তা গোপন করেননি ওয়ার্নার।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00