Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না পার্থর

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার আদালতে এমনটাই জানাল পার্থর আইনজীবী। এর আগে আদালতে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

এদিন সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতির কথা জানতে আদালত। আদালতকে সিবিআইয়ের আইনজীবী জানান, মামলা এখন শেষ পর্যায়ে রয়েছে। সিবিআইয়ের বক্তব্য শোনার আদালত এদিন নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেয়। সাওয়াল জবাব শেষের পর আগামী ৩ জানুয়ারি পর্যন্ত পার্থকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন, এক বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়েনি। স্বভাবতই প্রশ্ন উঠছে, কবে এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করবেন পার্থ চট্টোপাধ্যায়। তদন্ত কবে শেষ হবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে জানাতে পারেনি সিবিআই। সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতকে জানিয়েছেন, যেহেতু এদিন আদালতে আইও নেই। তাই চূড়ান্ত চার্জশিট কবে জমা দেওয়া যাবে, সেবিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে কেস ডায়েরিতে তদন্তের অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই এই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন জামিন পেলেও স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা জামিন পাননি।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00