Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তড়িঘড়ি অবসর সাক্ষী মালিকের, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রিজঙুষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী কুস্তি ফেডারেশনের সভাপতি পদে বসার পরই খেলা ছেড়ে দিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন, তিনি খেলা ছেড়ে দিলেন।

এদিন কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং। সঞ্জয় সিং সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সম্মেলন ডাকেন অলিম্পিকে অন্যতম পদকজয়ী সাক্ষী মালিক। এই কথা বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন, তিনি আর খেলবেন না। উল্লেখ্য, সাক্ষী মালিক ছিলেন কুস্তিগীরদের মধ্যে একজন যিনি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।

এদিন কুস্তি ফেডারেশনের নির্বাচন ছিল। সেই নির্বাচনে সঞ্জয় সিং ৪৭টি ভোটের মধ্যে ৪০টি ভোট পান। বিপক্ষে কমনওয়েলথ গেমসে পদকজয়ী অনিতা শেওরান মাত্র সাতটি ভোট পান। ভোটের ফল প্রকাশের পরই সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনীত ফোগটরা অসন্তোষ প্রকাশ করেন।

সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের সভাপতি করায় কুস্তিগীর বিনীত ফোগট জানিয়েছেন, সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় মহিলা কুস্তিগীরদের হেনস্তার সম্মুখীন হতে হবে।

 

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00