Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই দশক ধরে মুক্তিযোদ্ধাদের চুল-দাড়ি বিনে পয়সায় কাটেন ঢাকার গোপাল শীল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশকে স্বাধীন করতে অনেক মুক্তিযোদ্ধারাই একটা সময়ে খান সেনাদের বিরুদ্ধে লড়াই করেছেন। বাংলাদেশকে স্বাধীন করতে এই সব মুক্তিযোদ্ধাদের লড়াই ভোলার নয়। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে বিশেষ উদ্যোগ নিলেন গোপাল চন্দ্র শীল।

৪৮ বছর বয়সি গোপাল চন্দ্র শীলের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার। জীবিকা সন্ধানে নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় আসেন গোপালবাবু। সেখানে একটি সেলুন খোলেন তিনি। পশ্চিম আগরগাঁওয়ে গোপালের একটি ছোট দোকান রয়েছে। সেখানেই বিনা মূল্যে মুক্তিযোদ্ধাদের চুল কেটে দেন গোপালবাবু।

যেখানে গোপালবাবুর এই কর্মকাণ্ড চলছে, সেখানে গেলে দেখা যাবে, গোপালবাবুর পুরো দোকানটি সাজানো হয়েছে মুক্তি যোদ্ধাদের ইতিহাস দিয়ে। রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। এছাড়াও বাংলাদেশের চার জাতীয় নেতার ছবিও স্থান পেয়েছে গোপালবাবুর সেলুনে। গোপালবাবুর এই দেশভক্তি রাজধানী ঢাকার বুকে সাধারণ মানুষের কাছে নিতান্তই আলোচনার বিষয়।

মুক্তিযুদ্ধের তিন বছর পর জন্ম হয়েছিল গোপালবাবু। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চুল কাটা নিয়ে গোপালবাবু জানান, ‘যুদ্ধ তো আমরা দেখিনি। তবে বাপদাদাদের কাছে শুনেছি। টেলিভিশনে দেখেছি, কত কষ্ট করে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। তাঁদের জন্য সেভাবে তো করার সুযোগ পাইনি। তাই নিজের জায়গায় বিনামূল্যে চুল কেটে তাঁদের সম্মান জানানোর চেষ্টা করছি।‘

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00