Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত অফিসে ঢুকে লুঠ দুষ্কতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার পঞ্চায়েত অফিসে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সাতটি আলমারি তছনছ করল তারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে বলগোনা পঞ্চায়েতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পঞ্চায়েত অফিসের নথি্ চুরি করতেই হানা দিয়েছিল দুষ্কৃতীরা।

রোজকারের মতো এদিনও পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে চাবি নিয়ে অফিসের তালা খুলতে আসেন পঞ্চায়েত কর্মী প্রদ্যুত সাঁতরা। তখন দেখেন অফিসের দরজার তালাভাঙা।চারটি ঘরের দরজার তালাই ভাঙা।লণ্ডভণ্ড করা হয়েছে সাতটি আলমারি।সেই সঙ্গে উধাও প্রধানের অফিসের কম্পিউটারের হার্ড ডিস্ক। কর বাবদ যে টাকা পঞ্চায়েত অফিসে জমা পড়েছিল, তাও লুঠ করা হয়েছে।এই চুরির পিছনে কাদের হাত থাকতে পারে, পুলিশ তা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, গত সপ্তাহে এই পঞ্চায়েত অফিসে অডিটের কাজ শেষ হয়।এর কয়েকদিনের মাথায় চুরির ঘটনা স্থানীয় বাসিন্দাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00