Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর্থিক কলহের জেরে স্ত্রীকে খুন করে জঙ্গলে ফেলে দিলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক কলহের জেরে খুন করে স্ত্রীর দেহ জঙ্গলে ফেলে এলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। জানা গিয়েছে, থানে জেলার একটি বনাঞ্চলে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি আর্থিক বিরোধের জেরে স্ত্রীকে খুন করে মৃতদেহ ড্রামে ভরে জঙ্গলে ফেলে দেন। ৩রা ডিসেম্বর রবিবার এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ৩২ বছর বয়সী নির্যাতিতার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। কল্যাণ রুরাল থানার এক আধিকারিক জানিয়েছেন, ১২ বছর ধরে দাম্পত্যের জীবন ছিল দুজনের।

তবে অভিযুক্ত স্বামী প্রায়ই তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করত এবং তার বাবা-মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য চাপ দিত। মহিলার পরিবার ইতিমধ্যেই ওই ব্যক্তিকে ৮০,০০০ টাকা দিয়েছে বলে জানা গিয়েছে। তবে একটা  অটোরিকশা কেনার জন্য নির্যাতিতার পরিবারের কাছ থেকে  ২ লক্ষ টাকা চেয়েছিলেন অভিযুক্ত। কিন্তু নির্যাতিতার পরিবার তাঁকে ২ লক্ষ টাকা দিতে না পারায় তাদের মধ্যে শুরু হয় কলহ।অভিযোগ উঠেছে , রবিবার অভিযুক্ত তার স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে মেরে আঘাত করে । শুধু তাই নয় গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নির্যাতিতাকে।

এই ঘটনার পর অভিযুক্ত  মৃতদেহটি একটি বড় ড্রামে ভরে একটি অটোরিকশায় করে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে ফেলে আসে। সোমবার নির্যাতিতা  মেয়েটির কাছ থেকে কোনও সাড়া না পেয়ে তাঁর মা ফোন করে অভিযুক্ত স্বামীকে। তখনই সে জানান, তিনি তার মেয়েকে হত্যা করেছেন এবং দেহটি জঙ্গলে ফেলে দিয়েছেন।  এই ঘটনার জন্য তিনি  থানায় রয়েছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00