Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাহাড়ে ফের নতুন সমীকরণ! অনীতের পর দল গড়ার ইঙ্গিত বিনয়ের

Share:

 

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ে রাজনীতির নতুন অঙ্ক। গোর্খা ছেড়ে সকলেই ভেবেছিলেন বিনয় তামাং বোধ হয় গুরুঙ-এর হাত ধরবেন কিন্তু ঘটল উল্টো ঘটনা। অনিত থাপার মতই ফের নতুন দল গড়ার পথে হাঁটলেন বিনয় তামাং। রবিবার এক অনুষ্ঠানের ভিত্তিতে তেমনটাই জানিয়েছেন বিনয়। তাঁর তৃতীয় অধ্যায়কে ঘিড়ে বাড়ছে জল্পনা। রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের সামসিং চা-বাগানের বিএফপি স্কুল প্রাঙ্গণে তৃতীয় অধ্যায়ের একটি সভায় ভাষণের পাশাপাশি সাংবাদিক বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন একদা বিমল ঘনিষ্ঠ এই নেতা। তবে এদিন বিনয় বাবু গোর্খাল্যান্ড ইস্যু থেকে সরে জমির পাট্টা থেকে শুরু করে নানা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। তবে এদিন এই সভায় কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার অনাচার নিয়েও সরব হন তিনি।

বিনয়বাবু জানিয়েছেন, ‘আমরা এবারে গোর্খাল্যান্ড নয় জমির পাট্টা সহ পাহাড় তড়াই ডুয়ার্সের নানা দাবি নিয়ে শান্তিপূর্ণ ভাবে দ্বারস্থ হব। এর জন্য কোনও আন্দোলন, স্ট্রাইক কোনও কিছুই করা হবে না। যেহেতু এটা রাজ্য সরকারের হাতে রয়েছে তাই তার কাছে আমরা আবেদন করব যাতে তিনি আমাদের এই দাবি পূরণ করে দেন। এই মুহুর্তে আমরা এভাবেই কাজ করব তবে আগামিদিনে নতুন একটি রাজনৈতিক দল গঠন করব। তবে কেন্দ্রের সরকার আমাদের সঙ্গে এক সময় খুব খারাপ ব্যবহার করেছিল। আমরা গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে যখন দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলাম। তখন তিনি আমাদের দাবি পত্র পিছন দিক থেকে মাটিতে ফেলে দিয়ে বলেছিল আমি দেখব। অথচ সেই আমরা অপমানিত হয়ে ফিরে এলেও ভিতরের খবর কেউ জানত না। উলটে পাহাড়ের কাগজে বড় করে ফলাও করে ছাপানো হয়েছিল গোর্খাল্যান্ড নিয়ে আশ্বাস দিয়েছে অমিত শাহ অথচ আমরা সেখান থেকে অপমানিত হয়ে ফিরে এসেছিলাম।’

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ নামে নতুন দল গড়ে যাত্রা শুরু করেছেন একদা বিনয় ঘনিষ্ঠ অনীত থাপা। তাতে পাহাড়ের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। এ বার নতুন মঞ্চ গড়ে পাহাড়ে ফের পাহাড়ের সমীকরণে বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন বিনয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00