Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওড়িশায় মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: দেবী তারিণীর মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আট পূণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন আরও ১২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কেওনঝড় জেলার ঘাটাগাঁওয়ের বালিজোড়ির কাছে।

পুলিশ জানিয়েছে, এদিন ভোরে গঞ্জাম জেলার পুদামারি গ্রামের ২০ জন পূন্যার্থী দেবী তারিণীর মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন। মন্দিরের তিন কিলোমিটার আগে বালিজোড়ির কাছে ২০ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্টেশনারি পণ্য বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। প্রচণ্ড গতি থাকায় পূণ্যার্থী বোঝাই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সাত জন।

বিকট শব্দ শুনে স্থানীয়রা প্রথমে ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। আহত ও নিহতদের উদ্ধার করে কেওনঝর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকি‍ৎসকরা আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে তিন মহিলা ও একটি শিশু রয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কটকের নেতাজি সুভাষ চন্দ্র বসু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি পাঁচ জনের চিকি‍ৎসা চলছে কেওনঝড় জেলা সদর হাসপাতালে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ আধিকারিকদের অনুমান, পূণ্যার্থী বোঝাই গাড়ির চালকের ভুলেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে।

যাত্রীবাহী বাসকে ধাক্কা মারল ট্রাক, মৃত্যু ৩ পুণ্যার্থীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00