Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসন্তীতে জমি বিবাদের জেরে কাকা ও ভাইপোর সংঘর্ষ , মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী: জমি জমা নিয়ে বিবাদের জেরে মৃত্যু হল একজনের। মৃতের নাম লবকুমার নস্কর(৪২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার(Basanti P.S.) সজিনাতলা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুবীর কুমার নস্কর। তাঁকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার যাদবপুরের কেপিসি(KPC) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই কাকা(Uncle) লবকুমারের সাথে ভাইপো সুবীরের সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে। বুধবার সকালেও দুজনের মধ্যে এ নিয়ে বচসা হয়। তখনই আচমকা শাবল দিয়ে ভাইপোর মাথায় আঘাত করে কাকা। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুবীর।

প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কাকা লবকুমার ঘটনার জেরে অনুশোচনায় নিজের ঘরে ঢুকে করাত দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত শাবল এবং করাত আটক করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00