Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একাদশীর সকালে গঙ্গারঘাটগুলি পর্যবেক্ষণ করলেন দেবাশীষ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয় দশমীর সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ৫৫০ এরও বেশি প্রতিমা নিরঞ্জনের কাজ সমাপ্ত হয়েছে শহর কলকাতার গঙ্গাসংলগ্ন বাজা কদমতলা ঘাটে।এখনো পর্যন্ত নির্বিঘ্নে নিয়ম শৃঙ্খলা মেনে এই প্রতিমা নিরঞ্জন এর কাজ চলছে পুরোদমে। কলকাতা পুরসভার(KMC) আধিকারিকরা দিনরাত এক করে এই কাজকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সারাদিন রয়েছেন গঙ্গার ঘাট গুলিতে।

বিজয় দশমীর রাত প্রায় বারোটা পর্যন্ত থাকার পর এদিন সকালেই কলকাতার গঙ্গার সংলগ্ন ঘাট গুলিতে প্রতিমা নিরঞ্জন এর কাজ সুষ্ঠুভাবে চলছে কিনা তা পর্যালোচনা করতে উপস্থিত হন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার(Debashis Kumar)। দীর্ঘক্ষণ বাজা কদমতলা ঘাটে বসে পর্যবেক্ষণ করেন নিরঞ্জন প্রক্রিয়ার কাজকর্ম। প্রয়োজনীয় নির্দেশও দেন পুরসভার আধিকারিকদের। গতকাল থেকে শুরু হওয়া নিরঞ্জন প্রক্রিয়ার কাজের গতি দেখে যথেষ্ট খুশি দেবাশীষ কুমার।

কলকাতা পৌরসভা সূত্রে খবর ,৩০- র বেশি ডাম্পার এবং ক্রেন বাজাকদমতলা ঘাটে রাখা হয়েছে। তবে সূত্রের খবর, আজ সেই সংখ্যা বাড়ানো হয়। এর পাশাপাশি পেলোডা রাখা হয়েছে। প্রতিমা যখনি গঙ্গায় বিসর্জন করা হচ্ছে তারপরেই সেই কাঠামোকে তুলে জেসিবির(JCB) সাহায্যে ডাম্পারে ফেলা হচ্ছে । সেগুলোকে ধাপায় নিয়ে চলে যাওয়া হচ্ছে।বাজে কদমতলা ঘাটে সকাল থেকে দুপুর পর্যন্ত ছটি প্রতিমা বিসর্জন হয়েছে। তার পাশাপাশি কলকাতা কর্পোরেশন পক্ষ থেকে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজ চলছে পুর দমে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00