Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমি নিয়ে বিরোধের জেরে রাজস্থানে তুতো ভাইকে ট্রাক্টরের তলায় পিষে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কথায় বলে, ‘জ্ঞাতি শত্রুতা’ ভয়ঙ্কর। কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে বুধবার সকালে নিজেদের চোখে দেখলেন রাজস্থানের ভরতপুরের বায়ানা থানার আড্ডা গ্রামের বাসিন্দারা। এক খণ্ড জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে তুতো ভাইকে ট্রাক্টরের তলায় পিষে মেরে ফেললেন দামোদর সিং নামে এক ব্যক্তি। একবার নয় অমন্তত আটবার নিরপত সিং নামে মৃত যুবকের উপর থেকে ট্রাক্টর চালিয়ে দিয়েছেন ঘাতক ভাই। আর ওই ঘটনার পরেই দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। গুলির লড়াইও শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পরিবারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

ভরতপুর জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আড্ডা গ্রামের বাসিন্দা দুই জ্ঞাতি ভাই আতার সিংয়ের সঙ্গে বাহাদুর সিংহের পরিবারের মধ্যে জমি নিয়ে বেশ কয়েক বছর ধরেই ঝামেলা চলছিল। কয়েকদিন আগেই দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বাহাদুর সিং আহত হয়েছিলেন। এদিন সকালে বাহাদুর সিংয়ের পরিবার একটি ট্রাক্টর নিয়ে ওই বিতর্কিত জমিতে হাজির হয়। খবর পেয়ে ছুটে আসে আতার সিং ও তার পরিবারের সদস্যরা। দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা ও ধাক্কাধাক্কি।

ওই ধাক্কাধাক্কির সময়েই মাটিতে পড়ে যান আতার সিংয়ের ছেলে নিরপত সিং। সবাইকে অবাক করে দিয়ে মাটিতে পড়ে থাকা নিরপতের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন বাহাদির সিংয়ের ছেলে দামোদর সিং। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণাতে কাতরাতে থাকেন নিরপত। তাকে বাঁচানোর জন্য আনেকে ছুটে যান। কিন্তু ততক্ষণে খুনের নেশা চড়ে বসেছে দামোদরের মাথায়। রক্তাক্ত নিরপতের শরীরের উপর দিয়ে একাধিকবার ট্রাক্টর চালিয়ে দেন। ঘটনাস্থলেই প্রাণ হারান নিরপত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00