Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২,০০০ টাকার নোট বদলের সময়সীমা বেড়ে ৭ অক্টোবর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ মুহুর্তে ২,০০০ টাকার নোট বদলে নেওয়ার সময়সীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শনিবার কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কগুলিতে ২,০০০ টাকার নোট জমা দিতে পারবেন সাধারণ মানুষ। ৮ অক্টোবর থেকে আর নোট জমা নেওয়া হবে না। ওই দিন থেকেই অচল হয়ে যাবে ২,০০০ টাকার নোট।’

গত ১৯ মে রাতারাতিই দেশ থেকে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন ঘটা করে চালু করার সাত বছরের মধ্যে ২,০০০ টাকার নোট বাতিল করা হলো, তা নিয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফে। শুধু জানানো হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে চালু থাকবে ২,০০০ টাকার নোট। ওই সময়ের মধ্যে আমজনতাকে তাঁদের কাছে থাকা ২,০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে হবে।

২,০০০ টাকার নোটকে অচল করার সিদ্ধান্ত ঘোষণার পরে গত ৮ জুন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছিলেন, বাতিল হতে যাওয়া ২,০০০ টাকার নোটের ৫০ শতাংশই ব্যাঙ্কে ফিরে এসেছে। তার পরে গত ৩ জুলাই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, ৩০ জুন পর্যন্ত ২,০০০ টাকার নোটের ৭৬ শতাংশ ফিরে এসেছে। ৩১ জুলাই অর্থা‍ৎ পরবর্তী একমাসে আরও ১২ শতাংশ ২,০০০ টাকার নোট জমা পড়েছে। গত পয়লা সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, ৩১ অগস্ট পর্যন্ত ২,০০০ টাকার নোটের ৯৩ শতাংশ ব্যাঙ্কে ফিরে এসেছে। মোট ৩ লক্ষ ৩২ হাজার কোটি টাকা মূল্যের নোট জমা পড়েছে। এখনও বাজারে ২৪ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট ঘোরাফেরা করছে।

শনিবারই ছিল ২,০০০ টাকার নোট বদলের শেষ দিন। ব্যাঙ্কিং কাজকর্ম সম্পন্ন হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ২,০০০ টাকার নোট বদলের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হচ্ছে। অথচ ৭ অক্টোবর পর্যন্ত দেশে সচল থাকছে ২,০০০ টাকার নোট। দেশের বিভিন্ন ব্যাঙ্ক ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের ১৯ শাখায় এবং ডাকঘরের মাধ্যমে আরবিআইয়ের ‘ইস্যু’ শাখায় পাঠানো যাবে।

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

কমছে না বাড়ি-গাড়ির EMI, টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

বিগত ১০ বছরে মধ্যবিত্তের সঞ্চয়ে ধস, ঋণ নেওয়ার চাহিদাও সর্বকালীন উচ্চতায়

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিল আরবিআই

বিদেশি মুদ্রার ভাণ্ডার ক্রমশই নিম্নমুখী, ২ মাসের মধ্যে সর্বনিম্ন

অপরিবর্তিত রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের ইএমআই বাড়ছে না

২,০০০ টাকার নোট নিয়ে বড়সড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

ব্যাঙ্ক অফ বরোদা-সহ তিন ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা RBI-র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00