Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গায়ে আগুন নিয়ে নিজেকে আনলক, ঐশ্বর্যর মারাত্মক স্টান্ট দেখে হতবাক ভক্তরা

তাঁর চ্যালেঞ্জ ছিল, গায়ে আগুন অবস্থায় অনেকগুলি চাবি খুলে নিজেকে আনলক করতে হবে। যা অবলীলায় সম্পন্ন করেছেন ঐশ্বর্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দেশের জনপ্রিয় লাইভ গেম শো Khatron Ke Khiladi 13। শোয়ের সঞ্চালনায় রয়েছেন পরিচালক রোহিত শেঠি। এর আগে সুপারস্টার অক্ষয় কুমার শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। মাস কয়েক আগেই শুরু হয়েছে Khatron Ke Khiladi-র ১৩ নম্বর সিজন। এই মরসুমের ইতিমধ্যেই দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছে।

এই সিজনে প্রতিযোগীদের মধ্যে রয়েছে, ঐশ্বর্য শর্মা, অর্চনা গৌতম, শিব ঠাকরে, অঞ্জলি আনন্দ, অরিজিত তানেজা, আঞ্জুম ফাকিহ, ডিনো জেমস, সাউন্ডাস মুফাকির, রশমীত কৌর, রুহি চতুর্বেদী, রোহিত বোস রায়, শীজান খান, নিরা এম ব্যানার্জি এবং ডেইজি শাহ। যারা এই শোয়ের নিয়মিত দর্শক, তাঁরা মোটামুটি সবাই জানেন, কতটা ভয়ানক এই শো। যদিও নামেই তা স্পষ্ট। প্রতিযোগীদের ভয়ানক স্টান্টের সঙ্গে লড়াই করে তবেই বিজয়ীর শিরোপা অর্জন করেন। কিন্তু সম্প্রতি শোয়ের সর্বশেষ প্রোমো দেখে থ বনে গিয়েছেন নেটিজেনরা।

যেখানে দেখা গিয়েছে, ‘গাম হ্যায় কিসিকে পেয়ার মে’ অভিনেত্রী ঐশ্বর্য শর্মা মারাত্মক স্টান্ট করে অবাক করে দিয়েছেন। এই মৌসুমে সবচেয়ে আলোচিত প্রতিযোগী হলেন ঐশ্বর্য। এদিন তাঁর সাহসী স্টান্ট রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। প্রোমোতে ঐশ্বরিয়াকে ফায়ার স্টান্ট করতে দেখা গিয়েছে। পর্বটি গতকাল টিভিতে প্রচারিত হয়েছে। তাঁর চ্যালেঞ্জ ছিল, গায়ে আগুন অবস্থায় অনেকগুলি চাবি খুলে নিজেকে আনলক করতে হবে। যা অবলীলায় সম্পন্ন করেছেন ঐশ্বর্য। এর জন্য নেটিজেনরা তাঁকে অভিনন্দন ও প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “তোমার জন্য গর্বিত আইশু।” ঐশ্বরিয়া স্টান্টের একটি ছবিও শেয়ার করেছিলেন এবং যেখানে ব্যাকগ্রাউন্ডে ‘বিড়ি জালাইলে’ গানটি বাজিল। খতরন কে খিলাড়ি 13- এর একটি পর্বে ঐশ্বরিয়া শর্মাকে বিগ বসের প্রস্তাব দেওয়া হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, তিনি বিগ বস 17- এরও অংশ হবেন । তিনি তার স্বামী নীল ভাটের সঙ্গে শোতে উপস্থিত হচ্ছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00