Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডির মুখবন্ধ রিপোর্টে টলি অভিনেতার নাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিনেতা-অভিনেত্রীদের নাম ও সম্পত্তির বিবরণ সংক্রান্ত রিপোর্ট ইডিকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অমৃতা সিংহ। এই মর্মে বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল ইডি। রিপোর্টে এক অভিনেতার নাম রয়েছে বলে জানিয়েছেন ইডির আইনজীবী। যদিও অভিনেতার নাম প্রকাশ করা হয়নি। ফলে স্বভাবতই কৌতূহল বেড়েছে কোন অভিনেতা এবার ইডির র‍্যাডারে?

রিপোর্টে একজন অভিনেতার নাম নিয়ে বিচারপতির প্রশ্ন, “এত দিনে মাত্র এক জনের নাম পেলেন?”  ইডির আইনজীবী জানান, তদন্তকারী সংস্থা আরও তথ্য সংগ্রহ করছে। কিন্তু সময়ের অভাবে তা হচ্ছে না। তাই আর একটু সময় দেওয়া হোক।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিনেতা-অভিনেত্রীদের নাম চেয়েছিলেন। সঙ্গে তাঁদের সম্পত্তির বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ভিত্তিতেই ইডির তরফে রিপোর্ট দেওয়া হয়।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীদের। ইডির আতশকাঁচের তলায় এখনও বহুজনের নাম রয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে টলিউডকে ব্যবহার করা হয়েছে কিনা প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষিতে ফের মুখবন্ধ খামে অভিনেতার নাম নিয়ে আবারও রহস্য দানা বেঁধেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00