Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তির দিনই ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’

ছবিটি ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসা কুড়িয়েছে। ৫৭ বয়সেও শাহরুখের এমন তেজ দেখে তাঁকে বিনোদনের বাপ বলা ছাড়া আর কোনো উপায় নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বৃহস্পতিবার ভোরেই মুক্তি পেয়েছে ‘জওয়ান’। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব জায়গাতেই শাহরুখকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। কলকাতা থেকে মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ সব জায়গাতেই জওয়ানের অবতারে শাহরুখের কাটআউটে রীতিমতো দুধ দিয়ে স্নান করিয়ে বরণ করা হয়েছে। সঙ্গে জন্মাষ্টমী উদযাপনের মাধ্যমে ভক্তরা স্বাগত জানিয়েছেন তাঁদের রাজাকে। যাই হোক, ছবিটি ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসা কুড়িয়েছে। ৫৭ বয়সেও শাহরুখের এমন তেজ দেখে তাঁকে বিনোদনের বাপ বলা ছাড়া আর কোনো উপায় নেই।

ভক্তদের এই উন্মাদনা নায়কেরও নজর এড়িয়ে যায়নি। তিনি রীতিমতো ভক্তদের ভিডিও পোস্ট করে সবাইকে ভালোবাসা জানিয়েছেন। ছবি মুক্তির আগেই প্রায় ৭ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। হল জুড়ে হাউসফুল। আসলজ শাহরুখ খানের ভক্তরা ৭ সেপ্টেম্বর দিনটিকে স্মরণীয় করে তুলতে কোনও কসরত ছাড়ছেন না! ফিল্মটি সর্বকালের সবচেয়ে বড় SRK-ওপেনার বলে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, ছবিটি ভারতে ‘সর্বনিম্ন ন্যূনতম’ ৭৫ কোটি টাকা আয় করেছে। আর বক্সঅফিসও বলছে ছবিটি ইতিমধ্যেই ৫০ কোটি ছাড়িয়েছে ভারতে। এদিন সকাল 5 টা থেকে শো শুরু হয়েছে।স্ক্যান করা হয়েছিল। ইন্ডিয়াটুডের  বাণিজ্য বিশ্লেষক অক্ষয় রাঠি ভবিষ্যদ্বাণী করেছেন শাহরুখ খানের ‘জওয়ান’ প্রথম দিনে ‘নূন্যতম’ ৭৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, শুধুমাত্র হিন্দি ও তামিলে বেশি আয় করেছে এই ছবি। ‘জওয়ান’ ইতিমধ্যেই বক্স অফিসে জয়ী বলে দাবি করা হচ্ছে।

বৃহস্পতিবার শুক্র, শনিবার, রবিবারের মধ্যে ছবিটি প্রায় ২০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাঠানের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে এই ছবি। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’ অবশেষে আজ ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অ্যাটলি দ্বারা পরিচালিত, এতে প্রধান ভূমিকায় রয়েছে এসআরকে। অনিরুধ রবিচন্দর এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন নয়নথারা, বিজয় সেতুপতি, সুনীল গ্রোভার, সান্যা মালহোত্রা এবং শ্রীজেতা ভট্টাচার্য। এছাড়াও দীপিকা পাড়ুকোনের একটি বর্ধিত ক্যামিও রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00