Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশান্তির মেঘ কাটল, আজ সন্ধ্যে থেকেই বাংলাদেশে ‘জওয়ান’-এর শো শুরু

একই দিনে বাংলাদেশেও জওয়ান মুক্তি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও আপাতত সব মেঘ কেটে গিয়েছে, একই দিনে বাংলাদেশেও মুক্তি পেল জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা বিশ্ব ‘জওয়ান’ জ্বরে কাবু। কলকাতা, চেন্নাই, কাশ্মীর, হায়দ্রাবাদ, মুম্বই-সহ দেশের আনাচে-কানাচে সিনেমা হলগুলির সামনে গতকাল রাত থেকেই ভক্তদের তুমুল ভিড় জমেছে। বৃহস্পতিবার সাড়ম্বরে গোটা বিশ্বে মুক্তি পেল শাহরুখের জওয়ান। যে ছবি নিয়ে গত ১ মাস ধরে SRK-এর ফ্যানেরা প্রস্তুতি শুরু করেছেন নিজেদের শহরে SRK-কে বরণ করার জন্য। মুক্তির আগেই প্রায় ৫০ কোটি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল জওয়ানের। আর এদিনও ব্যতিক্রম হল না। ভোর থেকেই আতস বাজি পুড়িয়ে, ঢাক ঢোল পিটিয়ে, বাদশার ছবিতে মালা পরিয়ে শাহরুখ খানকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। একই দিনে বাংলাদেশেও জওয়ান মুক্তি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও আপাতত সব মেঘ কেটে গিয়েছে, একই দিনে বাংলাদেশেও মুক্তি পেল জওয়ান।

প্রথমে জানা যায়, বাংলাদেশে মুক্তির জন্য ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু অবশেষে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জওয়ান’। ফলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো একই দিনে মুক্তি পেল শাহরুখ খানের বহুল প্রত্যাশিত সিনেমা জওয়ান। দেশে হিন্দি সিনেমা মুক্তি পেলে যে, একটি বেশিই লাভ হয় হল মালিকদের তা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন তাঁরা। এদিন সিনেমাটি আমদানি করা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন নিশ্চিত করলেন যে, আজ সন্ধ্যা থেকেই জওয়ান হল পাবে।সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ বেলা ১২টায় আমরা ছবিটা দেখা শুরু করেছি। তিন ঘণ্টার ছবি।

দেখা শেষে বোর্ড আনকাট ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। প্রসঙ্গত, কয়েকদিন আগে থেকেই বাংলাদেশে ছবি মুক্তির জন্যে একাধিক বাধার সম্মুখীন হয়েছিল। জানা গিয়েছিল, বাংলাদেশ সেন্সর বোর্ড জওয়ান মুক্তির জন্যে ছাড়পত্র দেয়নি। তাই বাংলাদেশে ছবি মুক্তি অনির্দিষ্টকালের জন্যে স্থগিত হয়ে গিয়েছে। এর আগে ঢাকার বিশিষ্ট পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জওয়ান দেশে মুক্তির জন্যে বিক্ষোভ দেখিয়েছিলেন। তিনি হুমকি দিয়েও বলেন যে, জওয়ান যাতে দেশে মুক্তি না পায় সেই ব্যবস্থা তিনি করবেন। এর আগে জানুয়ারি মাসে পাঠান মুক্তি ঘিরেও বাংলাদেশে তুমুল বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00