Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ বছরেই ভিডিও গেম তৈরি করে তাক লাগাল ছোট্ট সিমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬ বছরেই ভিডিও গেম তৈরি করে তাক লাগিয়ে দিল সিমার খুরানা। ইতিমধ্যেই গিনেস  ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে এই খুদে। কানাডার ওন্টারিয়ো নিবাসী সিমার সপ্তাহে কোডিং এর তিনটি ক্লাস করেন। তাঁর এই বয়স বাকি কোডারদের অবাক করে তুলেছে। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না এই বয়সে সিমার কম্পিউটার প্রোগ্রামিং এর জগতে প্রবেশ করে ফেলেছে। তবে বাবা পরেশ খুরানা একজন শিক্ষক খুঁজেছিলেন যে তাঁকে কম্পিউটার কোডিং করতে শেখাবে।

পরেশ খুরানা আন্তর্জাতিক এক সংবাদ সংস্থায় জানিয়েছে, “ইউটিউব ভিডিও দেখে সিমার নিজেই অঙ্ক শিখেছে। কিন্ডারগার্টেনে থাকাকালীন সে ক্লাস ৩ এর গণিত করতে সক্ষম ছিল। তার যা কিছু আছে তা দিয়ে কারুশিল্প এবং গেম তৈরি করছিলেন। কখনও কখনও কেবলমাত্র বর্জ্য কাগজ থেকেও তৈরি করেছে।আমি অনুভব করেছি যে সিমার স্বাভাবিকভাবেই কোডিংয়ে পারদর্শী হবে কারণ ওর দক্ষতার ছিল। তাই আমি ওকে একটি ডেমো কোডিং ক্লাস করিয়েছি। যা ও পছন্দ করেছিল।”  

হেলদি ফুড চ্যালেঞ্জ সিমারের প্রথম তৈরি করা গেম। একজন ডাক্তার যখন তাঁকে জাঙ্ক ফুড খেতে বারণ করে তখনই তাঁর মাথায় এই বুদ্ধি আসে। তাঁর মত শিশুদের পুষ্টিকর ও অপুষ্টিকর খাবারের তফাৎ বোঝাতে এই গেম তৈরি করে সিমার। আগামীদিনেও সিমার ভবিষ্যতে একজন গণিতজ্ঞ ও গেম ডেভেলপার হতে চায় বলেই জানায় সিমারের বাবা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00