Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৭ বছর পর আবারও পর্দায় এক হলেন শাহরুখ-অমিতাভ, প্রকাশ্যে কারণ

কাজের মধ্যে একটি আকর্ষণীয় প্রকল্পে ২০০৬ সালের পর আবারও অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান! জওয়ান মুক্তির দিনই রহস্যের খোলাসা হল। দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। দিন কয়েক আগেই তাঁদের ছবি প্রকাশ পাওয়া মাত্রই ভক্তদের উত্তেজনা তুমুলে ওঠে। কাভি খুশি কাভি গাম, কাভি আলবিদা না কেহনার প্রায় ১৭ বছর পর একসঙ্গে আবারও পর্দায় ধরা দিলেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। যেখানে সারা দেশ জুড়ে জওয়ান উৎসবে মেতে উঠেছেন সবাই, সেখানে শাহরুখ এবং অমিতাভের আবারও একই স্ক্রিন শেয়ার করা উত্তেজনা আরও বাড়িয়ে দিল ভক্তদের। তবে কী আবারও ছবিতে দেখা যাবে তাঁদের? না একেবারেই নয়! একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছেন শাহরুখ-অমিতাভ। তাঁরা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ‘কভি আলবিদা না কেহনা’ ছবিতে।

যদিও বর্তমানে অমিতাভ বচ্চন ইন্ডিয়া বনাম ভারত নাম পরিবর্তনের গুঞ্জনের মধ্যে একটি টুইটের জন্যে শিরোনামে আছেন। উভয়ই ভারতীয় চলচ্চিত্র শিল্পের শক্তিশালী স্তম্ভ হিসাবে আজও বিবেচিত। আর ১৭ বছর পর এই দুই শক্তিশালী স্তম্ভকে এক করলেন একটি বিপণনী সংস্থা। এভারেস্ট বিরিয়ানি মশলার ভিডিওতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান একে অপরের প্রশংসা করছেন। ভিডিওটি শেষ হয় আলিয়া ভাটের কথায়।

কয়েকদিন আগে, একটি অভ্যন্তরীণ সূত্র ভাগ করেছিলেন যে, “কাজের মধ্যে একটি আকর্ষণীয় প্রকল্পে ২০০৬ সালের পর আবারও অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। অবশেষে সেই জল্পনা শেষ হল। প্রায় ১৭ বছর পর বিগ বি-এর সঙ্গে কাজ করলেন শাহরুখ। শাহরুখ খান ২৬ আগস্ট টুইটারে একটি ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছিলেন। তখনই একজন ভক্ত তাকে তাদের সর্বশেষ পুনর্মিলনের একটি পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন সম্পর্কে বলেন, “এত বছর পর @SrBachchan-এর সঙ্গে কাজ করা খুব মজার ছিল। শ্যুট থেকে অনুপ্রাণিত এবং আশীর্বাদ নিয়ে ফিরে এসেছি।” শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন এর আগে ‘মোহাব্বতেন’, ‘কভি খুশি কাভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’ এবং ‘বীর জারা’-এর মতো আইকনিক সিনেমায় স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। তাঁদের ‘ব্রহ্মাস্ত্র’-ছবিতেও দেখা গিয়েছিল কিন্তু তাঁরা একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেননি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00