Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিনেতার জুতোয় পা গলালেন পরিচালক-গায়ক শমীক রায়চৌধুরী

এবার অভিনেতা হিসাবে ডেবিউ করতে চলেছেন পরিচালক শমীক রায়চৌধুরী। মূলত তিনি পরিচালক ও গায়ক হিসাবেই পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার অভিনেতা হিসাবে ডেবিউ করতে চলেছেন পরিচালক শমীক রায়চৌধুরী। মূলত তিনি পরিচালক ও গায়ক হিসাবেই পরিচিত। তবে এবার  একদম নতুন রূপে দর্শকদের সামনে আসছেন তিনি। পরিচালক অমর্ত্য সিনহার প্রথম ছবিতে তিনি রয়েছেন প্রধান চরিত্রে। শুধু প্রধান চরিত্রে নয় তাঁকে এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

মূলত ফ্যামিলি ড্রামা হলেও গল্পে এক বিশেষ প্রেক্ষাপট থাকছে। যেখানে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়ে শমীক রায়চৌধুরীকে পর্দায় নিয়ে আসা হবে। ছবির নাম এখনও ঠিক হয়নি তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। ইতিমধ্যেই  ছবিতে শমীকের বিপরীতে দেখা যাবে শ্রেয়া ভট্টাচার্যকে। গল্পের শেষে দর্শকদের জন্য অবশ্যই টুইস্ট অপেক্ষা করবে এ বলাই বাহুল্য। 

জানিয়ে রাখা ভালো সম্প্রতি গায়কের অবতারে অবতীর্ণ হয়ে শমীক ইতিমধ্যেই একটি র‍্যাপ সং তৈরি করে ফেলেছেন যার নাম H2O। পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়া নিয়েই বাংলায় এই আন্ডার ওয়াটার ভিডিয়োটি তৈরি হয়েছে। অর্থাৎ তিন ভূমিকাতেই যে তিনি সমান ভাবে সাবলীল একথা বারবার প্রমাণ করছেন শমীক। এছাড়াও এর আগে ‘ওকিয়াগারি’ বা ‘দামজার’ মত ছবি পরিচালনা করেছেন শমীক। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00