Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডার্বি ঘিরে তুমুল আগ্রহের মাঝেই দুই প্রধানের নীরব প্রস্তুতি

অপরদিকে লাল-হলুদের নতুন কোচ, আগের ম্যাচের ব্যর্থতা ছাপিয়ে নতুন করে শুরু করতে চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতবর্ষের ডার্বি, তাই তুমুল আগ্রহ বাংলার ফুটবল মহলে। বড় ম্যাচ ঘিরে এমনিতেই উত্তেজনা চরমে থাকে। যদিও দুই প্রধানের নাম বদলে গিয়েছে, ইস্টবেঙ্গল হয়েছে এসসি ইস্টবেঙ্গল।মোহনবাগান আবার এটিকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে হয়েছে এটিকে-মোহনবাগান। তবুও বাঙালির চিরাচরিত আবেগ ঢাকা পড়ে যায়নি। কারণ, পরের ম্যাচটাই যে ডার্বি (Derby)। তাই কলকাতা থেকে সুদূর গোয়ায় মান্ডভীর তীরে দু’দলের অন্দরেই এখন ঢুকে গিয়েছে ডার্বির উত্তাপ। এসসি ইস্টবেঙ্গল ও এটিকে-মোহনবাগান দু’দলই ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে।

চলতি আইএসএলে দুটি দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে আন্তোনিও হাবাসের এটিকে-মোহনবাগান তিন পয়েন্ট তুলেছে। অপরদিকে নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজের এসসি ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে কোনও রকম এক পয়েন্ট ঘরে তুলেছে। তাই ডার্বির আগে চনমনে রয় কৃষ্ণরা। অপরদিকে চাপে লালহলুদের চিমা-পেরিসেভিচরা। তবুও সাবধানী দুই কোচ।

এটিকে-মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর সিং যেমন বললেন, ‘ওরা প্রথম ম্যাচে পুরো পয়েন্ট পায়নি বলে, ওদের ছোট করে দেখার কোনও অর্থ নেই। এসসি ইস্টবেঙ্গলে সত্যিই বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। আর ওদের কোচও কিন্তু দলটাকে ভালভাবেই তৈরি করেছে’। একই মত কোচ হাবাসের, যদিও তিনি মুখে বলেছেন, ডার্বি আর পাঁচটা ম্যাচের মতোই। তবুও আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের এখন একটাই লক্ষ্য, কেরল ম্যাচের ধারাবাহিকতাকে বজায় রাখা।

অপরদিকে লাল-হলুদের নতুন কোচ, আগের ম্যাচের ব্যর্থতা ছাপিয়ে নতুন করে শুরু করতে চান। তিনি বলেন, এই দলের বিদেশি ফুটবলাররা এবারই প্রথম ভারতে খেলতে এসেছে। মাঠ, হোটেল, বায়ো বাবল ও প্র্যাকটিসের সমস্যা কাটিয়ে ওরা সবেমাত্র শুরু করেছে। তবে পরের ম্যাচই ডার্বি। আমরা প্রত্যেকেই এই ম্যাচ ঘিরে আবেগের কথা জানি। তাই পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00