Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কে হবেন ফিফার বর্ষসেরা ? মেসি না লিওয়ানডোস্কি?

তালিকায় নাম রয়েছে ১১ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কে হতে চলেছেন ফিফার বর্ষসেরা ফুটবলার?  মেসি নাকি লিওয়ানডস্কি? সোমবার আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলেছে। সূত্রের খবর তেমনই। তালিকায় নাম রয়েছে ১১ জনের। মেসি, লিওয়ানডোস্কি ছাড়াও নাম রয়েছেন করিম বেঞ্জামা, রোনাল্ডো। নাম রয়েছে নেমার, মহম্মদ সালাহ, এমবাপেরও।

বর্ষসেরা মহিলা ফুটবলারের তালিকায় নাম রয়েছে বার্সার চার মহিলা ফুটবলারের। এরা হলেন আলেক্সজিয়া পুতেলাস, জেনিফার হারমোসো, আইতানা বোনমাতি এবং ক্যারোলিন গ্রাহাম হানসেন। বর্ষসেরা মহিলা ফুটবলারের তালিকায় নাম রয়েছে চেলসির চার খেলোয়াড়ের। এঁরা শ্যাম কের, জি সো-উন, ম্যাগডেলানা এরিকসন, পারনিলে হার্ডার।

তবে বর্ষসেরা কোচের দৌড়ে সবাই পিছনে ফেলে এগিয়ে টমাস তুইচেই। তবে তাঁর ঘাড়ের কাছেন নিশ্বাস ফেলছে রোবার্তো ম্যানচিনি। বাকিরা হলেন হ্যান্সি ফ্লিক, পেপ গুয়ার্দিয়ালো, অ্যান্তনিও কোন্তে, দিয়েগো সিমেওয়ান এবং আর্জেন্তিনার লিওনেল স্ক্যালোনি। ভোটাভুটি শুরু ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। জানুয়ারি মাসে প্রকাশিত ফলাফল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে ভার্চুয়াল, জুরিখে ফিফার সদর দফতরে। তবে চলতি মাসে ২৯ তারিখ ব্যালান ডি’র অনুষ্ঠান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00