Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে অংশ নেবেন না প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী বেছে নেওয়ার প্রথম ডিবেট হওয়ার কথা আছে। সেই বিতর্কে অংশ নেবেনন বলেই জানিয়ে দিয়েছেন। তবে  গত শনিবারই রিপাবলিকান ভোটারদের মধ্যে হওয়া একটি সমীক্ষায় দেখা গিয়েছেন, প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য ৫৬ শতাংশ ভোট পেয়ে সকলের থেকে এগিয়ে রয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “জনতা জানে আমি কেমন। প্রেসিডেন্ট হিসাবে আমি কতখানি সফল ছিলাম তাঁরা সেটাও জানেন। তাই আমি কোনও বিতর্কেই অংশ নেব না।” প্রেসিডেন্ট পদে দ্বিতীয় স্থানে থাকা রন ডিস্যান্টিসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, “ও তো অসুস্থ পাখির মতো ধসে পড়বে।”

উল্লেখ্য, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি চারটি মামলায় জড়িত। নির্বাচনের আগেই এই মামলাগুলির বিচারপ্রক্রিয়া শুরু হবে। ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রভাবিত করার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই আবহে বিতর্কে অংশ না নিয়ে রাষ্ট্রপতি পদে লড়তে চান তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00