Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর :৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবিবার সকালে রক্তার্পণ উৎসব অনুষ্ঠিত হল নববারাকপুর পুরসভার(New Barrackpore Municipality) ১৯ নং ওয়ার্ডের অঙ্গনা অনুষ্ঠান ভবনে।নববারাকপুর ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত তৃতীয় বর্ষের রক্তার্পণ উৎসবের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)।মন্ত্রী বলেন, নববারাকপুরের সমস্ত ক্লাব সংগঠন গুলি সন্মিলিত ভাবে সমন্বয় করে মানবিক উদ্যোগে ব্রতী হয়েছে। অত্যন্ত ভালো একটি কাজ করছে ক্লাব সমন্বয়। ক্লাব সংগঠনগুলির কাজ মানুষের পাশে থাকা। সেই কাজটাই বাস্তবায়িত করছে। রক্ত দেওয়া এই যে কাজটা করছে। এর কোন বিকল্প নেই।

আর্ত মানুষের পাশে দাড়ানো এর থেকে ভালো উপায় আর কিছু থাকতে পারে না। স্বাধীনতার ৭৬ তম বর্ষ পূর্তিতে বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করছে ক্লাব সংগঠন গুলি সন্মিলিত ভাবে।রক্তদাতাদের অনেক কুর্নিশ জানাই। নববারাকপুর ছোট পুরসভা। ঐক্য খুব সুন্দর। একতা বোধ আছে। সবাইকে নিয়ে চলার।ভালো কাজে সবাই সহযোগিতা করছেন। উপস্থিত নববারাকপুর পুরসভার পুরপ্রধান তথা ক্লাব সমন্বয় সমিতির সভাপতি প্রবীর সাহা জানান, নববারাকপুরের প্রায় সমস্ত ক্লাব সংগঠন গুলিকে এক ছাতার তলায় নিয়ে সন্মিলিত ভাবে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন। সামাজিক সংগঠন গুলি সারা বছর মানুষের সাথে থেকে কাজ করে এগিয়ে চলেছে।

শপথ নেওয়া হল রক্তের(Blood) অভাবে যেনো কোন মানুষ মারা না যান সেই শপথকে বাস্তবে রুপদান করতে এই মহতি উদ্যোগ। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, সাংসদ সৌগত রায়, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, আইএএস নারায়ণ চন্দ্র সরকার, সমাজসেবী সুখেন মজুমদার, সুভাষ বন্দ্যোপাধ্যায়, মৃদুলা সাহা, তপন দাস, গৌতম মজুমদার সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিগন।উৎসব সমন্বয় সমিতির সম্পাদক তথা পুরসভার পুর প্রতিনিধি দেবাশিস মিত্র জানান নববারাকপুরের ৯৫ টি ক্লাব সংগঠনের সন্মিলিত উদ্যোগে তৃতীয় বর্ষের রক্তদান শিবিরে ৪৯৪ জন রক্তদান করেন এদিন। মানুষ অনেক বেশি সচেতন হয়েছে রক্ত দেওয়ার ব্যাপারে। মানুষ এগিয়ে আসছে। রক্ত সংগ্রহ করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক এবং মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক(Manicktala Centrall Blood Bank)।

বিধান চন্দ্র রায়কে চিকিৎসক দিবসে শ্রদ্ধাঞ্জলি নিউ বারাকপুর পুরসভার

পরীক্ষার্থীদের গোলাপ এবং কমলালেবু প্রদান নিউবারাকপুর পুরসভার

কাউন্সিলরের উদ্যোগে বাড়ি বাড়ি ক্যালেন্ডার বিলি করে জনসংযোগ

নিউ বারাকপুরে ফুটপাথ হকারদের ঋণ প্রদান কর্মসূচি

নববারাকপুর পুরসভার উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি

শীতল পানীয় জল নিয়ে রাস্তায় তৃণমূল কংগ্রেসের মহিলারা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন

নববারাকপুর পুরসভার রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু হল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00