Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেস্তোরাঁ থেকে বেরিয়েই ভিক্ষুককে ১০০০ টাকা দান, সুহানায় মুগ্ধ নেটপাড়া

তখনই একজন ভিক্ষুক মহিলা তাঁর কাছ থেকে টাকা চাইতে এলে সুহানা দ্রুত তাঁর হ্যান্ডব্যাগ খুলে ৫০০ টাকার দুটি নোট মহিলাটিকে দান করে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রেটি মানেই ভক্তদের কাছে চাঁদ দেখার সমতুল্য। তাই তাঁদের যেখানেই দেখা যাক না কেন, ভিড় তো জমবেই! তাঁদের দেখার তৃষ্ণা সকল ভক্তদের মধ্যেই অটুট। আর তা যদি হয়, মুম্বই তারকারা, তাহলে তো কথাই নেই! যাঁদের পিছু পিছু সর্বক্ষণ যেন বনবন করে ঘুরছেন পাপারাজ্জিরা। এবার তাঁদের খপ্পরে পড়লেন শাহরুখ খান ও ইন্টেরিয়র ডিজাইন নার গৌরি খান কন্যা সুহানা খান। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি, সেখান থেকে বের হতেই তাঁর সঙ্গে ঘটা একটি সুন্দর দৃশ্যের ভিডিও ক্যামেরায় ক্যাপচার করলেন পাপারাজ্জিরা। যেটি শুক্রবার একজন পাপারাজ্জির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, সুহানা তাঁর মা গৌরির সঙ্গে একটি রেস্তোরাঁয় এসেছেন। গাড়ি থেকে নামতেই রেস্তোরাঁর সামনে পাপারাজ্জিদের জন্য পোজ দেন মা-মেয়ে দুজনাই। অনুষ্ঠানের জন্য, সুহানা একটি চারকোল স্লিভলেস বডিকন পোশাক এবং কালো হিল পরেছিলেন। তাঁর সঙ্গে ছিল একটি কালো ব্যাগ।

অন্যদিকে গৌরী খান পরেছিলেন সাদা টপ, হলুদ ব্লেজার, ডেনিম এবং সাদা হিল, তাঁর সঙ্গে ছিল নীল ব্যাগ৷ ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া আরও একটি ক্লিপে দেখা গেল, সুহানা তাঁর মায়ের সঙ্গে রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন৷ তখনই একজন ভিক্ষুক মহিলা তাঁর কাছ থেকে টাকা চাইতে এলে সুহানা দ্রুত তাঁর হ্যান্ডব্যাগ খুলে ৫০০ টাকার দুটি নোট মহিলাটিকে দান করে দেয়। আর সুহানার থেকে টাকা পেয়ে ওই মহিলাও আনন্দে লাফিয়ে ওঠে। এরপর পাপারাজ্জিকে বিদায় জানিয়ে সুহানা চলে যায়৷ আর শাহরুখ কন্যার এমন অভিবাদন দেখে অবাক হয়ে যায় ভক্তরা। কেউ কেউ লিখেছেন, “সোনার হৃদয়ের মেয়ে।” অন্য একজন লিখেছেন, “সে সবচেয়ে মিষ্টি।” একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, “ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন। আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ হৃদয়।” অন্য একজন বলেছেন, “তিনি সবচেয়ে সুন্দর, দয়ালু, সাধারণ মেয়ে।”

সুহানা কে পরবর্তীতে ফিল্মমেকার জোয়া আখতারের আসন্ন ছবি দ্য আর্চিসে দেখা যাবে, যেখানে তিনি ভেরোনিকা লজ চরিত্রে অভিনয় করছেন। ছবিতে আরও অভিনয় করেছেন অগস্ত্য নন্দা (আর্চি অ্যান্ড্রুজ), খুশি কাপুর (বেটি কুপার), বেদাং রায়না, যুবরাজ মেন্ডা, মিহির আহুজা এবং অদিতি ডট৷ আর্চিস শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে।এটি বিখ্যাত কমিক বইয়ের একটি ভারতীয় রূপান্তর৷ তবে মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00