Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলাদের বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে দিল ফ্রান্স

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপে তেমন দাগ কাটতে পারেননি নেইমাররা। কোয়ার্টার ফাইনালেই মুখ থুবড়ে পড়েছিল হেক্সা অভিযান। মহিলাদের ফুটবল বিশ্বকাপেও তেমন দাগ কাটতে পারছেন না ব্রাজিলের ফুটবলাররা। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে হার মানতে হল। ২-১ গোলে হেরে গেল সেলেসাওরা। ফরাসিদের হয়ে গোল দুটি করেন ইউজিনি লা সোমের ও ওয়েন্দি রেনার্ড। আর ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেছেন দেভোরা দি ওলিভেইরা।

এদিন ম্যাচের প্রথম থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকেন ফরাসি ফুটবলাররা।  ৫৫ শতাংশই বল দখলে ছিল সোমের-রেনার্ডদের। ১৭ মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে দখলে নিয়ে কাদিদিয়াতু পাস দেন সোমেরকে। ওই বল ব্রাজিলের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন লা সোমের। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠেন ব্রাজিলের খেলোয়াড়রা। একাধিকবার আক্রমণ শানালেও ফরাসি রক্ষণ ভাঙ্গতে পারেন নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য দুই দলের খেলোয়াড়রাই ঝাঁপান। শেষ পর্যন্ত ৫৮ মিনিটে কাঙ্খিত গোল পায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে কেরোলিনের শট ডি-বক্সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিঁখুতভাবে জালে জড়ান ওলিভেইরা। এর পরে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে সেলমা বাশা’র পাঠানো ক্রস ব্রাজিলের রক্ষণ ভাগের এক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে হেডের সাহায্যে জালে জড়ান রেনার্ড। তার পরে অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। যোগ্য দল হিসেবেই এদিন জিতেছে ফ্রান্স। পরিসংখ্যান বলছে, ব্রাজিলের গোল লক্ষ্য করে সাতটি শট নিয়েছিল ফ্রান্স। উল্টোদিকে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মাত্র দুটি শট নিতে পেরেছে ব্রাজিলের খেলোয়াড়রা। এদিন জিতলেই শেষ ষোলোয় যাওয়ার ছাড়পত্র পেয়ে যেত সেলেসাওরা। হেরে যাওয়ায় শেষ ম্যাচে জামাইকা হারাতে হবে।

মহিলা বিশ্বকাপে মরক্কোর হৃদয় ভাঙ্গল ফ্রান্স

মহিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র

এই প্রথম নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মহিলা ফুটবল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল মিতালিরা

Women’s World Cup: ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল অজিরা

women’s world cup: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00