Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি দিয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সাতশোর ঘরে নামল

নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন ধরে উদ্বেগের পরে কিছুটা হলেও স্বস্তি মিলল। গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমল। এক ধাক্কায় সংক্রমণ সাড়ে আটশোর ঘর থেকে সাড়ে সাতশোর নিচে নেমে এলো। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১২ জন। দৈনিক মৃত্যুর পাশাপাশি শনাক্তের হারও বেড়েছে। ফের পজিটিভিটি রেট দুই শতাংশের গণ্ডি ছাড়িয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ৩৬ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত এক কোটি ৯৯ লক্ষ ৬৯ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২ দশমিক ০১ শতাংশে। ৭২৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৯ হাজার ১১৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর মিছিলে ঢলে পড়েছেন আরও ১২ জন। যার ফলে রাজ্যে করোনায় ১৯ হাজার ৩৭৬  জন প্রাণ হারালেন।’

দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে বিজয়ী হলেন ১৫ লক্ষ ৮১ হাজার ৬৯৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩০ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬২টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫ জনে।’

কলকাতা ও উত্তর ২৪ পরগনার কোভিড চিত্র অবশ্য উদ্বেগজনকই। গত ২৪ ঘন্টায় মহানগরীতে আক্রান্ত হয়েছেন ২০১ জন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২৫ জন। রাজ্যে সংক্রমণের নিরিখে তৃতীয়স্থানে রয়েছে হুগলী। ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে যেমন কলকাতা শির্ষে রয়েছে তেমনই দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা। তিন জেলাতেই গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে তিনজন করে মারা গিয়েছেন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00