Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙড়ে হিংসা নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব রাজীব সিনহার

মঙ্গলবার রাতে আইএসএফ-পুলিশ সংঘর্ষ বাধে ভাঙড়ে গণনাকেন্দ্রের বাইরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের গণনার দিন আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। মঙ্গলবার রাতে গণনা চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ আইএসএফ কর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে এই হিংসা নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ঢোকার আগে সাংবাদিকরা ভাঙড়ের হিংসা নিয়ে রাজীব সিনহাকে প্রশ্ন করে। সেই প্রশ্নের জবাবে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ভাঙড় নিয়ে অভিযোগ আসছে কমিশনের দফতরে। কন্ট্রোল রুমেও আসছে ফোন। অপ্রীতিকর অবস্থা ঠেকাতে কড়া পদক্ষেপ নেবে কমিশন। তিনি আরও বলেন, সব খবর তো আমাদের কাছে আসছে না, সব খবর পাচ্ছি না। যেখান থেকে যেখান থেকে অভিযোগ আসছে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি। 

প্রসঙ্গত মঙ্গলবার রাতে আইএসএফ-পুলিশ সংঘর্ষ বাধে ভাঙড়ে গণনাকেন্দ্রের বাইরে। ভাঙড়ের কাঁঠালবেড়িয়ায় সারা রাত চলে বোমাবাজি। পুলিশের পোশাক পরে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বোমার আঘাতে জখম হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। জখম হন তাঁর নিরাপত্তারক্ষীও। অশান্তির ঘটনার পর ভাঙড়ে শান্তি ফেরাতে এবার তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00