Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসএসকেএমে অরূপ, বর্ধমান মেডিকেলে স্বপন দেবনাথ রোগী কল্যাণ সমিতির মাথায়

সরকার পরিচালিত হাসপাতালগুলির পরিবেষার ন্যূনতম মান এবং প্রোটোকল বাজায় রাখার জন্য এই রোগী কল্যাণ সমিতির মুখ্য ভূমিকা থাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানদের নাম ঘোষণা করল রাজ্যের স্বাস্থ্য দফতর। কয়েকটি হাসপাতালে পরিবর্তন হয়েছে। তবে বেশিরভাগ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে অন্যতম কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে এই পদে নাম রয়েছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের। পাশাপাশি কলকাতার বিসি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যকে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এই দায়িত্বে এলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ।

সরকার পরিচালিত হাসপাতালগুলির পরিবেষার ন্যূনতম মান এবং প্রোটোকল বাজায় রাখার জন্য এই রোগী কল্যাণ সমিতির মুখ্য ভূমিকা থাকে। সাধারণত এই কমিটির মাথায় থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরাই। তবে কোনও ক্ষেত্রে বিশেষ কাউকে আনতে পারে রাজ্য সরকার। সেরকমই এসএসকেএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে আনা হল রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অপরদিকে বর্ধমান জেলার প্রভাবশালী নেতা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও বর্ধমান মেডিকেল কলজের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের কর্মকাণ্ড আরও উন্নতি সাধনের জন্য। এই রোগী কল্যাণ সমিতির আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল হাসপাতালের তহবিলের স্বচ্ছতা বজায় রাখা এবং সঠিকভাবে টাকা খরচ করা।

রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হল কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে রয়ে গেলেন বিধায়ক নির্মল মাজি। এনআরএস হাসপাতালের দায়িত্বে এলেন রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তুনু সেন, আরজি কর হাসপাতালে শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়কে আনা হল। চিত্তরঞ্জন সেবা সদনের দায়িত্বে এলেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি, ইনস্টিটিউট অফ পেড্রিয়াট্রিক সায়েন্সের দায়িত্বে এলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে আনা হল এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা। স্কুল অফ ট্রপিকাল মেডিকেলের দায়িত্বে এলেন হাওড়ার বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00