Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, ‘টাইটানিক’ পরিদর্শনে গিয়ে আতলান্তিকের গভীরে ১৬ ঘন্টা আটকে পড়েছিলেন জেমস ক্যামেরন?

যদিও জেমস ক্যামেরন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে প্রায় ৩৩ বার নেমেছিলেন এবং তার মধ্যে একবার তিনি ১৬ ঘন্টা আটকে ছিলেন সমুদ্র তলদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে আলোচনায় রয়েছে ‘টাইটান সাবমার্সিবেল’। যেটি গত রবিবার আতলান্টিক মহাসাগরের প্রায় ১২ হাজার ফুট গভীরে থাকা ‘টাইটানিক’-এর ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ডুবে গিয়েছে। যেখানে এখনও আটকে রয়েছে ব্রিটেন ও পাকিস্তানের পাঁচজন ধনকুবের। জলে ডুবে যাওয়ার প্রায় পৌনে দু-ঘন্টার মধ্যে ডুবোজাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় আতঙ্ক। গত চারদিন ধরে আতলান্তিকের গভীরে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও মেলেনি ‘টাইটান সাবমার্সিবেল’-এর খোঁজ। এদিকে জানা যায়, নিখোঁজ হওয়া ডুবোজাহাজটিতে পাঁচ পর্যটকের জন্য ৯৬ ঘন্টার অক্সিজেন মজুত ছিল। কিন্তু এখনও খোঁজ মেলেনি ডুবো জাহাজের। অক্সিজেন ফুরিয়ে গেলে স্বাভাবিক ভাবেই পাঁচ পর্যটকের বেঁচে থাকার আশাও ফুরিয়ে যাবে। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিখোঁজ জাহাজের সন্ধান চলছে কিন্তু তবুও এখনও সেই জাহাজের খোঁজ মেলেনি। আতঙ্কিত গোটা বিশ্ব।

জানেন কী, একবার এই অবস্থায় পড়েছিলেন কিংবদন্তি পরিচালক জেমস ক্যামারনও। তিনিও টাইটানিক পরিদর্শনে গিয়ে ১৬ ঘন্টা সমুদ্রের তলায় আটকে ছিলেন। হ্যাঁ, সম্প্রতি এরকমই একটি সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আইকনিক সিনেমা ‘টাইটানিক’ ছবির পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে ঘটা এই ঘটনা আজ পর্যন্ত অজানা ছিল সবার কাছে। কিন্তু ‘টাইটান সাবমার্সিবেল’-এর নিখোঁজের সঙ্গে মিল ঘটিয়ে ভাইরাল হচ্ছে মেক্সিকান ইয়র্ডি রোসাডো অভিনেতা অ্যালান এস্ট্রাদাকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও।

অভিনেতা জানান যে, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ঝুঁকি নিয়ে আতলান্তিকের গভীরে নেমে গিয়েছিলেন জেমস। যদিও জেমস ক্যামেরন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে প্রায় ৩৩ বার নেমেছিলেন এবং তার মধ্যে একবার তিনি ১৬ ঘন্টা আটকে ছিলেন সমুদ্র তলদেশে। রোসাডো এস্ট্রাদাকে ব্যাখ্যা করে বলেন, জেমস ক্যামেরন ‘টাইটানিক’ সিনেমার জন্য বেশ কয়েকবার ডুবে যাওয়া জাহাজটি পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়েই টাইটানিকের একটি অংশে আটকে পড়েন জেমস। সঙ্গে তিনিও ছিলেন। এরপর জল সরানো না হওয়া পর্যন্ত তাঁরা বের হতে পারেনি। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কেউ উদ্ধার করার ছিল না। শেষমেশ কোনোভাবে তাঁরা উদ্ধার হয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00