Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮০ লাখ প্রতারণার দায়ে বরখাস্ত রশ্মিকার ম্যানেজার, ঘটনার আসল সত্য কী?

ম্যানেজারের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিচ্ছেদ করেছেন। তাই প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলেন নি রশ্মিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন জাতির ক্রাশ রশ্মিকা মান্দানা। ২০২১ সালে ‘পুষ্পা’র মুক্তির পর থেকেই লাইমলাইটে রয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা রশ্মিকা মান্দানা। তাঁকে শেষবার পর্দায় দেখা যায় সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’-তে। বর্তমানে তিনি ব্যস্ত ‘পুষ্পা-2’-এর শুটিংয়ে। তবে রশ্মিকা খুব একটা বিতর্কে থাকেন না কখনই। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর একটি ব্যক্তিগত জীবনের খবর। যা নিয়ে নানারকম জল্পনা চলছে। যদিও এই বিষয়ে অভিনেত্রী এখনও মুখ খোলেন নি সবটাই কল্পনা।

ANI খবর অনুসারে, “রশ্মিকার সঙ্গে তাঁর দীর্ঘমেয়াদী ম্যানেজার ৮০ লাখ টাকা প্রতারনা করেছেন। নায়িকা বিষয়টি নিয়ে আইন মকুদ্দমা না করে গোপণে মিটিয়ে নিয়েছেন, তাঁকে বরখাস্ত করে দিয়েছেন। ম্যানেজারের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিচ্ছেদ করেছেন। তাই প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলেন নি রশ্মিকা। যিনি অভিনেত্রীর সঙ্গে কেরিয়ারের শুরু থেকেই আছেন। রশ্মিকা ঝামেলা পছন্দ করেন না, তাই বিষয়টি আপসে মিটিয়ে নিয়েছেন।” সত্যই কি এরকম কিছু ঘটেছে, এবার সামনে এলো এই বিষয়ক নয়া তথ্য।

কিন্তু অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছেন, “রশ্মিকা মান্দান্না তাঁর ম্যানেজারকে ৮০ লাখ টাকা প্রতারণা করার জন্যে চাকরিচ্যুত করেছেন এই খবর সম্পূর্ণ অসত্য। অভিনেত্রী দীর্ঘদিন তাঁর ম্যানেজারের দ্বারা পরিচালিত হচ্ছিলেন। তবে এখন তাঁরা নিজেদের ব্যক্তিগত কারণে সৌহার্দ্যপূর্ণভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে, এর সঙ্গে টাকার কোনও বিষয় নেই।” রশ্মিকাকে পরবর্তীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যালে রণবীর কাপুরের সঙ্গে জুটি দেখা যাবে। ফিল্মটি আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও ২০২৪ সালে মুক্তি পাবে তাঁর অভিনীত বহু প্রতীক্ষিত পুষ্পা 2।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00