Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলব’, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই মতো কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তকে মান্যতা দেবে কমিশন।দিন ভর কলকাতা হাইকোর্ট(Kolkata High Court) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court)আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন রাজ্যের নির্বাচন কমিশনার দফায় দফায় বিভিন্ন আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। ইতিমধ্যে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের(State Election Comission) পক্ষ থেকে হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী(Central Force) দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ জানিয়ে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

দেশের সর্বোচ্চ আদালত সেই আবেদন গ্রহণ করেছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। এর আগে হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ঠেকাতে এবং আইনশৃঙ্খলার অবনতি রুখতে মঙ্গলবারের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী বলবৎ করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে পুনঃ বিবেচনার জন্য রাজ্য সরকার(State Goverment) ও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আবেদন জানায় ।

কিন্তু শনি ও রবিবার ছুটির দিন থাকায় এ বিষয়ে সুপ্রিম কোর্ট কোন মামলার শুনানি করতে পারেনি। সোমবার এই মামলা গ্রহণ করে দেশের সর্বোচ্চ আদালত।শুনানির জন্য আগামিকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00