Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাকে খুন করে সুটকেসে দেহ ভরে থানায় হাজির ফিজিওথেরাপিস্ট, কেন এমন করলেন তিনি

মাকে খুন করে দেহ সুটকেসে ভরে থানায় হাজির হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকত। আর তাই ‘অশান্তিমুক্ত’ জীবন পেতে মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৩৯ বছর বয়সী মহিলা ফিজিওথেরাপিস্ট। মাকে খুন করে দেহ সুটকেসে ভরে থানায় হাজির হন তিনি। সোমবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মাইকো লেআউট (Mico Layout police station) থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার বাড়ি পশ্চিমবঙ্গে। তিনি বেঙ্গালুরুতে স্বামী, শাশুড়ি, মাকে নিয়ে থাকতেন। মায়ের সঙ্গে প্রায় সময় ঝামেলা লেগে থাকত। তাই মাকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেন, পরে খুন করে দেহ ভরে নেন সুটকেসে। এরপর সেই সুটকেস নিয়ে সোজা হাজির হন থানায়। থানায় আত্মসমর্পণ করে ওই মহিলা পুলিশকে জানান, তিনি তাঁর মাকে খুন করেছেন। তাঁর এমন কাণ্ডে হতবাক হয়ে যান উপস্থিত পুলিশ আধিকারিকরা। দেহ ভরা সুটকেস বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে ওই মহিলা একটি সুটকেস নিয়ে থানায় গিয়েছিলেন। যার মধ্যে তার মায়ের দেহ ছিল। অভিযুক্ত মহিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00