Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচন: আগামিকাল থেকে সকল পুলিশকর্মীর ছুটি বাতিল

বিশেষ কারণে ছুটি’র আবেদন বিবেচনা করে দেখা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন (PANCHAYET ELECTION)। আজ, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে নমিনেশন। আগামিকাল থেকে সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল। নির্দেশ অ্যাডিশনাল  ডিজিপি (আইনশৃঙ্খলা)-র।

তিনি নোটিশ দিয়ে জানিয়েছেন, আগামিকাল থেকে রাজ্য জুড়ে সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে। তবে এও বলা হয়েছে, বিশেষ কারণে ছুটি’র আবেদন বিবেচনা করে দেখা হবে।

উল্লেখ্য,  পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। সেই উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। মাঝে বাদ শুধু রবিবার।

আগামী ১৭ জুন শেষ দিন স্ক্রুটিনির। আগামী ২০ জুনের মধ্যে প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র।  রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। ফলপ্রকাশ হবে আগামী ১১ জুলাই। কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন ২ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00