Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁটছাট হতে চলেছে মার্টিনেজের বাংলাদেশ সফর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল গোটা আর্জেন্টিনা দলের। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাফিলতির জন্যই বাংলাদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কেননা তারা ওই ম্যাচের ব্যবস্থাই করতে পারেননি। মেসিরা না এলেও অবশ্য তাঁদের গোলরক্ষক মার্টিনেজ বাংলাদেশ সফর করবেন।

উল্লেখ্য, মার্টিনেজ বাংলাদেশ সফর করলেও উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁর সফরও সংক্ষিপ্ত করা হচ্ছে। সূত্র মারফত খবর, মার্টিনেজ বাংলাদেশের মাটিতে থাকবেন মাত্র কয়েক ঘণ্টা। কেন বিশ্বজয়ীর সফর সংক্ষিপ্ত করা হল, এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের পেমেন্ট প্রক্রিয়ার বিষয়টি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। মার্টিনেজ যত বেশি সময় বাংলাদেশের মাটিতে থাকবেন তত ব্যয় বাড়বে। ফলে বৈদেশিক মুদ্রার খরচও বাড়বে অনেক। তাই তাঁর সফর কাঁটছাট করা হচ্ছে। অর্থাৎ মার্টিনেজ দুপুরে ঢাকায় নেমে অনুষ্ঠানে যোগ দিয়ে রাতেই আবার কলকাতা পৌঁছবেন।

আরও জানতে পড়ুন: বিজেপিপন্থী সংবাদ মাধ্যমের মুখোশ খুললেন সাক্ষী

এই বিষয়ে যাঁর হাত ধরে মার্টিনেজ ভারতে আসছেন সেই শতদ্রু দত্ত বলেন, মার্টিনেজ নিজেই বাংলাদেশ যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবং আমার কাছ থেকে বাংলাদেশ সম্বন্ধে অনেককিছু জানার চেষ্টা করেছিলেন। আমি মার্টিনেজকে শুধু ভারতে আসার জন্যই অনুরোধ করেছিলাম।

অর্থ্যাৎ যে আশা নিয়ে এতদিন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা প্রহর গুণছিলেন তাঁদের সেই আশা আর বাস্তবায়িত হচ্ছে না। তবুও কিছুটা আশার আলো মার্টিনেজকে হাতের কাছে দেখতে পেয়ে দুধের স্বাদ ঘোলা মেটাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

১৪ বছর বাদে সাফ সেমিফাইনালে, ৫০ লাখ টাকা ঈদ উপহার বাংলাদেশের ফুটবলারদের

বাংলাদেশের মহিলা কোচের পদ থেকে ইস্তফা দিলেন গোলাম রব্বানি ও স্ট্রাইকার স্বপ্না

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তদন্ত কমিটি থেকে পদত্যাগ দুই কর্তার

আর্থিক দুর্নীতির দায় এড়ানোর চেষ্টা বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতির

বাংলাদেশের ফুটবল কর্তাকে দুই বছর নিষিদ্ধ করল ফিফা

বাংলাদেশে ফুটবল আকাদেমি খুলছে আর্জেন্টিনার রিভারপ্লেট

জুন-জুলাইতে ঢাকাতে মেসি সহ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা!

কাতার বিশ্বকাপের ‘৯৭৪ স্টেডিয়াম’ অনুদান হিসেবে চাইল বাংলাদেশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00