Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অ্যাম্বুলান্সের অভাবে করমণ্ডল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছনো হচ্ছে বাসে

আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছতে ব্যবহার করা হয়েছে দেড়শোটির মতো অ্যাম্বুলান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: রাতের নিস্তব্ধতাকে খান-খান করে দিচ্ছে আহত যাত্রী আর পরিজনদের আর্ত চি‍ৎকার। আর একের পর এক অ্যাম্বুলান্সের হুটারের তীব্র সাইরেন। গ্যাস কাটার যন্ত্রের তীব্র শব্দে কারও কথাই ভালভাবে শোনা যাচ্ছে না। একের পর এক দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে উদ্ধার করা হচ্ছে আশঙ্কাজনক যাত্রীর রক্তাক্ত শরীর। বাঁচানোর মরিয়া চেষ্টায় পাঠানো হচ্ছে অ্যাম্বুলান্সে চাপিয়ে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্সের অভাব দেখা দিয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বড়-বড় বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাস গুরুতর আহত যাত্রীদের নিয়ে ছুটে চলল বিভিন্ন হাসপাতালের উদ্দেশে।

অ্যাম্বুলান্সের অভাবের কথা স্বীকার করে নিয়েছেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা। শুক্রবার গভীর রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও সংগঠনগুলির কাছ থেকে অ্যাম্বুলান্স আনানো হয়েছিল। প্রায় ১৫০টি অ্যাম্বুলান্স ব্যবহার করা হয়েছে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু অ্যাম্বুলান্সের অভাব দেখা দেওয়ায় বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেশী রাজ্যের প্রশাসনের কাছে অ্যাম্বুলান্স পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।’

পাশাপাশি বালেশ্বর মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা না হওয়ার জন্য আশেপাশের সাতটি জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। তাঁর কথায়, ‘কোনও আহত যাত্রীর চিকি‍ৎসায় যাতে খামতি না তাকে তার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ভদ্রক-সহ বিভিন্ন জেলার জেলাশাসকদের আহতদের চিকি‍ৎসার তদারকি করতে বলা হয়েছে।’ তবে শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল, যশোবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ও মালবাড়ির ত্রিমুখী সংঘর্ষে কত যাত্রী প্রাণ হারিয়েছেন তা স্পষ্ট করে জানাতে পারেননি তিনি।

মানবিক মমতা, করমণ্ডল দুর্ঘটনায় নিহত বাংলার ১৩ জনের পরিবারকে সরকারি চাকরি

যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা, ভাড়া বেঁধে দিল রাজ্য

করমণ্ডল দু্র্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লাখ টাকা দিলেন সুনীল ছেত্রীরা

‘এক অজানা দীর্ঘশ্বাস’, করমণ্ডল দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মমতা

‘গভীর মর্মাহত’, করমণ্ডল দুর্ঘটনায় শোকপ্রকাশ রাজা চার্লসের

করমণ্ডল দুর্ঘটনায় আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৫৬ জন

করমণ্ডল দুর্ঘটনায় দোষীদের ছাড়া হবে না,স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হুমকি মোদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00