Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩১ এ পা রাখল ববি, জমকালো পার্টিতে আমন্ত্রিত ভক্ত ও বন্ধুরা

পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাণীটির ১০০ ভক্ত ও বন্ধুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩১ তম বছরে পা রেখেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি। বৃহস্পতিবার ৩১ তম বর্ষে পা দেওয়ায় জমকালো পার্টির আয়োজন করতে চলেছেন প্রাণীটির পালক। পর্তুগালের ওই কুকুরটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (GWR) নাম তুলেছে সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে।

১৯৯২ সালে ১১ মে কুকুরটি জন্ম গ্রহণ করে। এর পালক লিওনেল কোস্তা (Leonel Costa) পর্তুগালের লেইরা জেলার বাসিন্দা। প্রিয় পোষ্যের ৩১ তম জন্মদিন উপলক্ষে তাই তিনি জমকালো পার্টির আয়োজন করেছেন। শনিবার হতে চলা সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাণীটির ১০০ ভক্ত ও বন্ধুকে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছে বিশ্বের একাধিক দেশের লোকজন। পালক লিওনেল কোস্তা (Leonel Costa) বলেছেন, প্রাণীটিকে দেখার মধ্য দিয়ে আমাদের পরিবারের যে সদস্যরা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাঁদেরকে স্মরণ করা হবে। ববি সেই প্রজন্মের প্রতিনিধিত্ব করে বলে জানান তিনি।

কোস্তা আরও বলেন, তিনি অতীতে বেশ কয়েকটি বয়স্ক কুকুরের পালক ছিলেন, যার মধ্যে ববির মা গিরা ছিলেন, যে ১৮ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। তবে, তিনি কখনও ভাবেননি তাঁর কোনও কুকুর তিরিশের কোঠায় পৌঁছবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00