Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের টানে বাংলাদেশে এসে ভোটে জিতলেন ফিলিপাইনের ললনা

সুদূর ফিলিপাইন থেকে ময়মনসিংহে এসে ঘর বেঁধেছিলেন জিন ক্যাটামিন পেট্রিয়াকা। বিয়ের পরে নাম-পদবিও বদলে নিয়েছিলেন তিনি। পেট্রিয়াকা হয়ে উঠেছিলেন জেসমিন আক্তার জুলহাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: এ যেন অনেকটাই ‘ভিনি, ভিসি, ভিডি’।

মন দিয়েছিলেন বাংলাদেশি যুবক জুলহাসকে। তাঁর টানেই নিজের দেশ, বাবা-মাকে ছেড়ে সুদূর ফিলিপাইন থেকে ময়মনসিংহে এসে ঘর বেঁধেছিলেন জিন ক্যাটামিন পেট্রিয়াকা। বিয়ের পরে নাম-পদবিও বদলে নিয়েছিলেন তিনি। পেট্রিয়াকা হয়ে উঠেছিলেন জেসমিন আক্তার জুলহাস। এবার ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটে দাঁড়িয়ে বাজিমাত করেছেন ফিলিপাইনি ললনা। আর প্রথমবার ভোটে জেতা বিদেশি ললনাকে দেখতে এই মুহুর্তে ভিড় উপচে পড়ছে ফুলবাড়িয়ার রাধাকানাই গ্রামে।  

স্বামীর দেশ অর্থা‍ৎ নতুন ঘরকে এতটাই ভালবেসেছেন পেট্রিয়াকা যে অল্প দিনেই রপ্ত করেছেন বাংলা ভাষা। তাঁর মুখে নির্ভুল বাংলা শুনে কার্যত হতবাক ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের বাসিন্দারা। স্বামী আর শ্বশুরবাড়ির সদস্যদের উ‍ৎসাহে লড়তে নেমেছিলেন গ্রামবাংলার ভোটে। প্রতীক ছিল মাইক। মহিলাদের জন্য সংরক্ষিত আসনে লড়তে নামা পেট্রিয়াকার প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রামেরই মহিলারা। যাঁদের জন্ম-বেড়ে ওঠা সবটাই গ্রামে। ফলে পেট্রিয়াকা ভোটে দাঁড়িয়ে জিতবেন, তা ভাবেননি কেউই।

ভোটের ফল বের হতেই তাই সবাই চমকে গিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে প্রায় চারগুণ ভোট পেয়ে সদস্যপদে বিজয়ী হন তিনি। বিদেশিনী হওয়া সত্বেও তাঁকে ভোট দিয়ে জেতানোর জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিপাইনের এই কন্যা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলা-ইংরেজি মেশানো ভাষায় যা বললেন, তাঁর সারমর্ম হল, ‘এলাকাবাসী আমার উপরে যে আস্থা রেখেছেন, তার মর্যাদা দেব। জনগণের আস্থার মর্যাদা দিয়েই এলাকার উন্নয়ন করব।’ গ্রামে বের হলেই পেট্রিয়াকা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তাঁর মুখে ভাঙা বাংলা ও ইংরেজি শুনে অনেকেই মজা পাচ্ছেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00